প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ এএম
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি অভিনয়ে বরাবরই
নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেন। রোমান্টিক গল্প থেকে শুরু করে পারিবারিক
আবেগ, সম্পর্কের টানাপড়েন কিংবা জীবনের বাস্তবতানির্ভর চরিত্রÑ বিভিন্ন ধরনের গল্পে নিয়মিত দেখা গেছে তাকে। সাম্প্রতিক সময়েও বেছে বেছে কাজ
করছেন এই অভিনেত্রী। একক নাটকের পাশাপাশি নতুন গল্প ও চরিত্রের সন্ধানে থাকা মাহি এবার
দর্শকদের সামনে আসছেন নতুন মিনি সিরিজ নিয়ে।
সাম্প্রতিক সময়ে মাহিকে দেখা গেছে ইমরাউল রাফাত পরিচালিত ‘কথা
দিলাম’ নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। ভালোবাসার গল্পের এই নাটকটি প্রকাশ
পেয়েছে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। এর আগে দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক
‘খুশবু’তেও স্বল্প সময়ের জন্য অভিনয় করেছিলেন মাহি।
এবার তার নতুন সংযোজন মিনি সিরিজ ‘কর্মফল’। পারিবারিক গল্পে নির্মিত এই সিরিজটির নামের সঙ্গেই মিল
রয়েছে এর মূল ভাবনার। জীবনে মানুষ যে কাজ করে, তার ফল একসময় তাকে কিংবা তার
আশপাশের মানুষকে ভোগ করতে হয়Ñ এমন বাস্তবতাকে কেন্দ্র করেই
এগিয়েছে গল্প।
‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। এতে সামিরা খান মাহির সঙ্গে অভিনয় করেছেন দেশের অভিনয় অঙ্গনের একঝাঁক পরিচিত
মুখ। তাদের মধ্যে রয়েছেন দিলারা জামান, ইরফান
সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু,
আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠু। পরিবারের নানা সম্পর্ক, আবেগ, দ্বন্দ্ব
ও জীবনের বাস্তবতাকে ঘিরে সাজানো হয়েছে সিরিজটির গল্প।
শুধু ‘কর্মফল’ নয়, মাহি অভিনীত আরও একটি মিনি
সিরিজ ‘মায়ার সংসার’ও রয়েছে মুক্তির অপেক্ষায়। দুটি সিরিজই খুব শিগগির সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। নতুন
এই কাজ নিয়ে এখন তাই দর্শকদের অপেক্ষা ‘কর্মফল’-এ সামিরা খান মাহি এবার কেমন চমক নিয়ে
হাজির হন।