× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইদানীং আবুল হায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ এএম

আবুল হায়াত

আবুল হায়াত

অভিনয়ের দীর্ঘ পথচলায় অসংখ্য চরিত্রে জীবনকে পর্দায় তুলে ধরেছেন বাংলাদেশের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তি আবুল হায়াত। কখনও সংসারের অভিভাবক, কখনও সমাজের বাস্তবতার প্রতিচ্ছবিÑ তার অভিনীত চরিত্রগুলো বরাবরই ছুঁয়ে যায় জীবনের গভীর সত্যকে। এবারও তেমনই এক জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। মানুষের শেষ ঠিকানা, পারিবারিক সম্পর্ক, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এবং আপনজনদের মধ্যকার দূরত্বের গল্পে নির্মিত হয়েছে তার অভিনীত নতুন নাটক ‘সাড়ে তিন হাত মাটি’।

গতকাল শুক্রবার নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এই সময়ের অন্যতম ব্যস্ততম ও মেধাবী নাট্যকার-নির্মাতা মহিন খান।

নাটকটির গল্প এবং অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মহিন খান খুব চমৎকার গল্প রচনা করে। একজন ভালো নির্মাতাও। ভীষণ গুছিয়ে কাজ করে। ‘সাড়ে তিন হাত মাটি’ নাটকের গল্প বলতে বোঝানো হয়েছে যে মানুষের শেষ ঠিকানা কীÑ কবরই। গল্পে দেখা যাবে, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমি আরেকটা বিয়ে করি। আগের স্ত্রীর যেমন সন্তান আছে, পরের স্ত্রীরও সন্তান আছে। তো এই সন্তানদের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে বিবাদের সৃষ্টি হয়। আগের স্ত্রীর সন্তানরা পরের স্ত্রীর সন্তানকে কী চোখে দেখে, এসব নিয়েই মূলত এই নাটকের গল্প এগিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘তো যা কিছুই হোক না কেন, আমাদের শেষ ঠিকানা তো ওই কবরই। সেই বিষয়টাই মহিন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমারও ভালো লেগেছে কাজটি করতে।’

এ ছাড়া ইউটিউবে আরও প্রকাশিত হয়েছে আবুল হায়াত অভিনীত ‘দাদী ভয়ংকর’ নামের একটি নাটক। এ ছাড়া আগামী ৮ সেপ্টেম্বর থেকে একটি নতুন ধারাবাহিক নাটকে তার কাজ করার কথা রয়েছে বলে জানান এই গুণী অভিনেতা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা