× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডনে জয়ার ‘হিউজ অব লংগিং’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭ পিএম

লন্ডনে জয়ার ‘হিউজ অব লংগিং’

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি আরও একবার জানান দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তার অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬ আসরে।

ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে তিন মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই ফ্যাশন ফিল্ম। ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতির ভার আর অপেক্ষার দীর্ঘশ্বাস— এই অনুভূতিগুলোকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প। ফ্যাশন, সিনেমা ও নান্দনিক গল্প বলার ভিন্নধর্মী মেলবন্ধন দেখা যাবে এতে।

‘হিউজ অব লংগিং’-এর গল্প ও পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত কাজটির শুটিং হয়েছিল গত বছর পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। হুগলি নদীর তীরের একটি পুরনো ঔপনিবেশিক বাড়ির দেওয়াল, বারান্দা ও আলোছায়াকে ঘিরেই তৈরি করা হয়েছে বিরহ ও প্রতীক্ষার আবহ।

কাজটি নিয়ে জয়া আহসান একটি গণমাধ্যমকে বলেন, পরিচালকদের প্রস্তাবটি ছিল একেবারেই ভিন্ন ধরনের। তাই এমন একটি এক্সপেরিমেন্টাল কাজে যুক্ত হওয়ার সুযোগ তিনি আনন্দের সঙ্গেই গ্রহণ করেন। পুরো অভিজ্ঞতাই তার কাছে ছিল অসাধারণ। ছবিতে তার স্টাইলিং করেছেন তার প্রিয় স্টাইলিস্ট ঋষভ।

পুরনো বাড়ি, নদীর পাড় ও গল্পের আবহ চরিত্রটিকে নিজের মতো করে অনুভব ও ফুটিয়ে তোলার সুযোগ করে দিয়েছিল বলেও জানান জয়া। আন্তর্জাতিক ফ্যাশন ফিল্ম উৎসবে কাজটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট অ্যান্ড’ সিনেমা কমপ্লেক্সে বসবে লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসর। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে সেখানে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না জয়া আহসান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা