× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদনে বাদীর নারাজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫ পিএম

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: অভিনেত্রীর ফেসবুক

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: অভিনেত্রীর ফেসবুক

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি দিয়েছেন বাদীপক্ষ। পিবিআই তাদের প্রতিবেদনে তিশার বিরুদ্ধে আনা অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’ বলে উল্লেখ করেছিল।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে বৃহস্পতিবার এই নারাজি আবেদন জমা দেওয়া হয়। মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় রনি আবেদনটি দাখিল করেন।

পরে আইনজীবী শুভ্র সিনহা রায় সাংবাদিকদের বলেন, আদালত মামলার বাদী ও তিনজন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিন এ বিষয়ে অধিকতর শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়া চৌধুরীর ফ্যাশন হাউস থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি বলে অভিযোগ। শাড়ি ফেরত চেয়ে ১৫ ডিসেম্বর মেসেঞ্জারে বার্তা পাঠালে তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী সানায়া চৌধুরীর দাবি, ২০২৫ সালের মার্চে দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিশার সঙ্গে দেখা হলে তিনি আবারও শাড়িটি ফেরত চান, কিন্তু তিশা তা ফেরত দেননি। পরবর্তীতে ওই বছরের ১০ নভেম্বর তিশা তাকে উল্টো মামলা করার ও সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। এই ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সানায়া এবং ২৭ নভেম্বর ঢাকার আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্ত শেষে গত ২৫ মে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আদালতে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। পিবিআইয়ের ওই প্রতিবেদনের বিরুদ্ধেই বুধবার আদালতে নারাজি দিলেন বাদীপক্ষ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা