× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানের সুরে ১৮ বছর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮ পিএম

গানের সুরে ১৮ বছর

বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল। কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পেলেও তিনি একাধারে সুরকার ও সংগীত পরিচালক। সাফল্য-ব্যর্থতা, অসংখ্য গান আর শ্রোতাদের ভালোবাসা সঙ্গী করে সংগীতজগতে তার পথচলার ১৮ বছর পূর্ণ হলো।

২০০৮ সালের ৩১ আগস্ট ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ হওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় ইমরানের আনুষ্ঠানিক যাত্রা শুরু। এরপর ধীরে ধীরে গানের ভুবনে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে অ্যালবামে গান করলেও সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক গান, ইউটিউব ও চলচ্চিত্রের গানে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন। আজকের প্রজন্মের শ্রোতাদের কাছেও তিনি সমান জনপ্রিয়।

১৮ বছরের এই বিশেষ সময়ে ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রে সংগীত সফরে ব্যস্ত। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক শো করছেন তিনি। নিজের পথচলা প্রসঙ্গে ইমরান বলেন, সেদিনের সেই ছোট্ট স্বপ্নটা আজ ১৮ বছরের এক বিশাল যাত্রা। সবচেয়ে বড় পাওয়া শ্রোতা-দর্শকের ভালোবাসা। এই পথচলা কোনো শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের শুরু। কণ্ঠে যতদিন গান থাকবে, ততদিন গান করে যেতে চাই।

‘তুমি দূরে দূরে’, ‘দিয়েছি তোকে দিল’, ‘আজ ভালোবাসো না’, ‘আনমনা’, ‘ওরে জান’, ‘জনম জনম’, ‘আমি নেই আমাতে’, ‘জানি পারব না’, ‘এত ভালোবাসি’ ও ‘বলো সাথিয়া’সহ তার কণ্ঠে রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা