× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাইরাল চরিত্রের গল্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১ পিএম

ভাইরাল চরিত্রের গল্প

সমসাময়িক বাস্তবতা, পরিচিত নানা চরিত্র, হাস্যরস আর নাটকীয় ঘটনার মিশেলে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। ৫২ পর্বের এই নাটকের গল্প ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। রচনা করেছেন আল আমিন স্বপন।

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নানা বিষয় এবং সমাজের পরিচিত কিছু ‘ভাইরাল’ চরিত্রকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে নাটকটিতে। দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি হাস্যরসের মধ্য দিয়ে সমসাময়িক জীবনের কিছু বাস্তব চিত্রও তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

‘আমরা ভাইরাল’-এ অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। আরও রয়েছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভ।

নাটকটির শুটিং হয়েছে পুবাইলে একটি শুটিং হাউস ও রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালারের দায়িত্বে ছিলেন লিঙ্কন। আবহ সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।

নাটকটি নিয়ে মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘গল্পটি অন্যরকম। হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে ভিন্নভাবে তুলে ধরেছেন নির্মাতা। অনেকদিন পর এ রকম একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা সাজিন আহমেদ বাবুর ভাষায়, সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্রকে কেন্দ্র করেই নাটকটির গল্প গড়ে উঠেছে। তার ভাষ্য, হাস্যরসের পাশাপাশি নাটকটিতে রয়েছে একটি বক্তব্যও।

‘আমরা ভাইরাল’টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেমেও দেখা যাবে। নির্মাতা ও শিল্পীদের প্রত্যাশা, ব্যতিক্রমী গল্প, পরিচিত বাস্তবতা ও হাস্যরসের মিশেলে নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং ধারাবাহিকটি নিয়ে তৈরি হবে নতুন আলোচনা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা