ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে ইমামী বাংলাদেশ।
ঢাকার এসএসজি সেন্টারে ইমামী বাংলাদেশের প্রধান কার্যালয়ে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ছিল প্রেস কনফারেন্স, মিট অ্যান্ড গ্রিট এবং চুক্তি স্বাক্ষর পর্ব। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমামি সেভেন অয়েলস ইন ওয়ানের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি হেড নাসরিফুল আলম ও হেয়ার কেয়ার ক্যাটাগরি হেড সাখাওয়াত হুসাইন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
তাসনিয়া ফারিণ ও ইমামী বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হয়। পরে সাংবাদিক ও অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন ফারিণ। অনুষ্ঠানে তার অংশগ্রহণে একটি বিশেষ ফটোসেশনও অনুষ্ঠিত হয়।
অভিনয়ের স্বাভাবিকতা ও নিজস্ব ব্যক্তিত্বের কারণে তাসনিয়া ফারিণ দেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। তার আধুনিক স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতিও তরুণ প্রজন্মের মধ্যে পরিচিত।
বাংলাদেশের বাজারে বর্তমানে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান নন-স্টিকি হেয়ার অয়েল নিয়ে কাজ করছে। সাত ধরনের তেলের মিশ্রণে তৈরি এই হেয়ার অয়েল চুলের যত্নে ব্যবহারের জন্য বাজারজাত করা হচ্ছে।
ব্র্যান্ডটির দাবি, নিয়মিত ব্যবহারে এটি চুলের কোমলতা বাড়াতে, ফ্রিজ নিয়ন্ত্রণে রাখতে এবং চুল পড়া কমাতে সহায়তা করে। পাশাপাশি চুলের ক্ষতি নিয়ন্ত্রণ ও মসৃণতা বজায় রাখতেও এটি ভূমিকা রাখে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভবিষ্যতে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও হেয়ার সিরামসহ আরও পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির। এর মাধ্যমে চুলের যত্নের বিভিন্ন ধাপকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ হেয়ার কেয়ার রেজিমেন গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
ইমামী বাংলাদেশের ভাষ্য, তাসনিয়া ফারিণের আধুনিক ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং নিজের পছন্দের বিষয়ে সচেতনতা ব্র্যান্ডটির ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলাদেশের নারী ভোক্তাদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
চুক্তির অংশ হিসেবে আগামী দিনে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারমূলক কার্যক্রমে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। পাশাপাশি ব্র্যান্ডটির বিভিন্ন আয়োজনে অংশ নেবেন তিনি।
ইমামী বাংলাদেশ আশা করছে, তাসনিয়া ফারিণকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের পণ্যের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।
একই সঙ্গে ভবিষ্যতে পূর্ণাঙ্গ হেয়ার কেয়ার রেজিমেন চালুর পরিকল্পনাও বাংলাদেশের হেয়ার কেয়ার বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।