× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশা ভোঁসলের শেষ সুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৫:৫৪ পিএম

আশা ভোঁসলের শেষ সুর

কণ্ঠ থেমে গেছে, তবে সুরের রেশ এখনও রয়ে গেছে কোটি শ্রোতার হৃদয়ে। ভারতীয় সংগীতের কিংবদন্তি আশা ভোঁসলের চলে যাওয়ার পরও এবার নতুন করে শোনা যাবে তার কণ্ঠ। জীবনের শেষ দিকে রেকর্ড করা তার একটি বিশেষ গান প্রকাশ করতে যাচ্ছে ‘ওম কা হরি’ সিনেমার টিম।

গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান আশা ভোঁসলে। আগামী ৮ সেপ্টেম্বর তার জন্মবার্ষিকী। প্রিয় এই শিল্পীকে স্মরণ করতেই বিশেষ দিনটিতে প্রকাশ করা হবে তার কণ্ঠে রেকর্ড করা শেষ গানগুলোর একটি।

কমেডি-ড্রামা ঘরানার সিনেমা ‘ওম কা হরি’-তে ব্যবহৃত হয়েছে আশার কণ্ঠের গান ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’। জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে ৯০ বছর বয়সে স্টুডিওতে দাঁড়িয়ে গানটিতে শেষবারের মতো কণ্ঠ দিয়েছিলেন তিনি। বয়সের ভার থাকলেও জীবনের শেষ প্রান্তেও সুর থেকে দূরে সরে যাননি এই কিংবদন্তি।

হরিশ ব্যাস পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুর।

গানটি প্রকাশ প্রসঙ্গে পরিচালক হরিশ ব্যাস জানিয়েছেন, আশার জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই ৮ সেপ্টেম্বর দিনটি বেছে নেওয়া হয়েছে। অভিনেতা অংশুমান ঝার ভাষায়, প্রয়াত এই সংগীত কিংবদন্তির শেষ সুর তাদের সিনেমার অংশ হওয়া পরম প্রাপ্তির।

দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছেন আশা ভোঁসলে। তার প্রস্থানে সংগীতের জগতে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। তবে শিল্পী চলে গেলেও তার কণ্ঠ রয়ে গেছে শ্রোতাদের সঙ্গে। এবার জন্মদিনে প্রকাশিত হতে যাওয়া এই বিশেষ গানটি সেই স্মৃতিকেই নতুন করে ফিরিয়ে আনবে।

৮ সেপ্টেম্বর তাই ভক্তদের কাছে শুধু আশার জন্মদিন নয়, বরং প্রিয় শিল্পীর কণ্ঠে আরও একবার হারিয়ে যাওয়ার দিন।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা