প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:৪২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:৪৭ পিএম
কলকাতায় একটি বিয়ের অনুষ্ঠানে সুস্মিতা, তার বাবা-মা, মেয়ে রিনি ও আলিসা, ভাই রাজীব এবং রোহমান
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন তার সাবেক প্রেমিক মডেল রোহমান শলের সঙ্গে ফের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৪৭ বছর বয়সি মডেল রোহমান শলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল সুস্মিতার। এরপর সুস্মিতা গত বছর একটি ইনস্টাগ্রাম পোস্টে রোহমানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন।
তাদের বিচ্ছেদের কয়েক মাস পর ভারতীয় ব্যবসায়ী এবং সাবেক ক্রিকেট কর্মকর্তা ললিত মোদি এক টুইটে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। যদিও সুস্মিতা সেন এ বিষয়টি অস্বীকার বা নিশ্চিত কিছুই করেননি।
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে রোহমানের সঙ্গে আবারও সুস্মিতাকে দেখতে পাওয়া গেছে। বিচ্ছেদ হলেও সুস্মিতা তার সাবেক প্রেমিকের সঙ্গে বন্ধুত্ব ধরে রেখেছেন বলে প্রায়ই তাদের একসঙ্গে পারিবারিক অনুষ্ঠানে হাজির হতে দেখা যায়।
সম্প্রতি এ জুটিকে দেখা গেছে কলকাতায় একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে সুস্মিতার বাবা-মা, মেয়ে রিনি ও আলিসা, ভাই রাজীবসহ পুরো সেন পরিবার উপস্থিত ছিল।
সুস্মিতার ভাই রাজীব তার ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেন। ছবিতে রোহমানের মেয়ে জয়িনার সঙ্গে সুস্মিতা এবং রোহমানকে একসঙ্গে একই ফ্রেমে পোজ দিতে দেখা যায়।