× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষার মঞ্চে প্রীতম

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:১৬ পিএম

বর্ষার মঞ্চে প্রীতম

গান প্রকাশ হোক কিংবা মঞ্চে উপস্থিতিÑ সবকিছুতেই যেন নিজের মতো করেই পথ চলেন প্রীতম হাসান। তাই নতুন গান বা সরাসরি কনসার্টে তাকে পাওয়ার অপেক্ষাটাও ভক্তদের কাছে একটু বেশি। গত কয়েক মাস দেশের মঞ্চে দেখা যায়নি এ সময়ের জনপ্রিয় এই সংগীতশিল্পীকে। ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় দীর্ঘ দুটি সংগীত সফরে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আবারও দেশের দর্শকের জন্য গাইবেন তিনি।

আজ (২৯ আগস্ট) ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘মনসুন বিটস’। এনভিরো ইভেন্টসের আয়োজনে বর্ষার আবহ উদযাপনকে কেন্দ্র করে সাজানো হয়েছে বিশেষ এই সংগীত আয়োজন। আর এ আসরের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন প্রীতম হাসান।

তার সঙ্গে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, অড সিগনেচার ও রেনেসাঁ। পাশাপাশি একক পরিবেশনায় থাকবেন ডিজে শিমার ও শিবু। ফলে রক, বিকল্পধারার গান থেকে শুরু করে ভিন্ন স্বাদের সংগীতÑ একই মঞ্চে মিলবে বৈচিত্র্যময় আয়োজন।

গানের পাশাপাশি বর্ষা উদযাপনের নানা অনুষঙ্গও থাকছে ‘মনসুন বিটস’-এ। আয়োজনে অংশ নিতে দর্শকের জন্য টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছিল। প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা। নিজের ফেসবুক পেজেও আয়োজনটির খবর জানিয়েছিলেন প্রীতম হাসান এবং ভক্তদের টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রীতম হাসানের সর্বশেষ গান প্রকাশিত হয় গত এপ্রিলে। ‘সেকেন্ড নায়ক’ শিরোনামের গানটিতে মালাইকা চৌধুরী ও মীর রাব্বির সঙ্গে অভিনয়ও করেন তিনি। গানটির নির্মাণ করেছেন নুহাশ হ‍ুমায়ূন।

দীর্ঘ বিরতির পর দেশের মঞ্চে প্রীতমের এই ফেরা তাই তার ভক্তদের জন্য হতে পারে বর্ষার শেষভাগের বিশেষ এক সংগীত সন্ধ্যা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা