× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরতি শেষে তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১২:৫০ পিএম

বিরতি শেষে তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকে নিজের অভিনয়গুণ ও সাবলীল উপস্থিতির মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। তবে গত কয়েক মাস নাটকের শুটিং থেকে দূরে থাকায় তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা। সিনেমায় ব্যস্ত হয়ে তিনি নাটক ছেড়ে দিচ্ছেনÑ এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এবার সেই আলোচনায় ইতি টেনে আবারও শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী।

গত বছর সাকিব ফাহাদের সিনেমা ‘সোলজার’-এ যুক্ত হওয়ার পর নাটকের কাজে নিয়মিত দেখা যায়নি তিশাকে। প্রায় সাড়ে চার মাস নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ নেননি তিনি। বিরতির পর এরই মধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন তিশা। মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’র পাশাপাশি সম্প্রতি অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকে।

নির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরীর ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হচ্ছে ‘প্রথম দেখার পর’। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। দীর্ঘ বিরতির পর আবার নাটকে ফেরার কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।

তিশার ভাষায়, ‘প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং করিনি। এ কারণে সবাই ধরে নিয়েছিল, সিনেমার জন্য হয়তো নাটক ছেড়ে দিয়েছি। কিন্তু আমার শিকড় আমি কখনও ভুলি না। নাটক আমার শিকড়, একই সঙ্গে এটি আমার ভালোবাসার জায়গা। যখন মনে হলো আবার শুরু করা উচিত, তখন আবার নাটকের কাজ শুরু করেছি।’

‘প্রথম দেখার পর’ প্রসঙ্গেও তিনি বলেন, এটি একটি সুন্দর ভালোবাসার গল্প। দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করেও বেশ আনন্দ পেয়েছেন তিনি।

অন্যদিকে তিশার সিনেমা ‘সোলজার’র কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। একটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের শেষ দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা