× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় অনন্ত-বর্ষা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম

ঢাকায় অনন্ত-বর্ষা

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি অনন্ত-বর্ষা। ‘দিন দ্য ডে’ মুক্তির পর বেশ ভালো সাড়া ফেলেছিল প্রেক্ষাগৃহে। এবার তারা নাম লিখিয়েছেন নতুন সিনেমায়। অনন্ত-বর্ষা সম্প্রতি নতুন সিনেমা ‘কিল হিম’-এর শুটিং শুরু করেছেন। বগুড়ায় ২০ দিনের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তারা। প্রথম লটে ৯০ শতাংশ কাজ শেষ করেছেন বলে গণমাধ্যমকে জানান সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল।

‘কিল হিম’ সিনেমায় বরাবরের মতো অনন্তের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন তারা। তাদের মাধ্যমেই দর্শক প্রথমবার বিদেশি সিনেমার মতো অ্যাকশন দেখার সুযোগ পেয়েছেন। 

২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে একসঙ্গে পর্দায় এসেছিলেন অনন্ত-বর্ষা। এরপর ‘হৃদয়ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম ২’, ‘দিন-দ্য ডে’ সিনেমায় দেখা গেছে তাদের।

এদিকে, অনন্ত-বর্ষার ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা