× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনসার্টে ফিরছে শিরোনামহীন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:১৪ পিএম

কনসার্টে ফিরছে শিরোনামহীন

নতুন বছরে আবারও কনসার্টে ফিরছে জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’। আজ ও আগামীকাল (৮ জানুয়ারি) তিনটি কনসার্টে অংশ নিচ্ছে দলটি।

আজ বিকালে রাজধানীর ক্লাব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে প্রথম কনসার্টে অংশ নিবে ‘শিরোনামহীন’। এরপর রাতে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে আরও একটি কনসার্টে অংশ নিবে দলটি। আগামীকাল টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে থাকছে দলটির পরিবেশনা। 

এ প্রসঙ্গে শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘শিরোনামহীনের কাছে সবসময় দর্শকের আলাদা প্রত্যাশা থাকে। সে ফলশ্রুতিতে দুদিনের ব্যবধানে তিনটি কনসার্টে আমরা পারফর্ম করতে যাচ্ছি। আজ দুটি কনসার্ট শেষে কাল টাঙ্গাইলের মধুপুরে থাকছে আমাদের পরিবেশনা। আশা করি দর্শক কনসার্টগুলো উপভোগ করবে।’

উল্লেখ্য, দেশের জনপ্রিয় রক, প্রোগ্রেসিভ রক ও অল্টারনেটিভ রক ব্যান্ড ‘শিরোনামহীন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৯৬ সালের ১৪ এপ্রিল। গত ১৪ এপ্রিল পূর্ণ হয় তাদের সিলভার জুবিলি।

শিরোনামহীনের বর্তমান সদস্যরা হলেন-জিয়া রহমান (গীতিকার-সুরকার-বেস-চেলো-সরোদ), কাজী আহমাদ শাফিন (ড্রাম-সরোদ-বাঁশি), দিয়াত খান (লিড), শেখ ইশতিয়াক (কণ্ঠ) ও সাইমন চৌধুরী (কিবোর্ড)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা