× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পর্কের কথা স্বীকার করলেন জুলিয়া ফক্স

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:১৬ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:২৪ পিএম

কেনি ওয়েস্টের সঙ্গে জুলিয়া ফক্স

কেনি ওয়েস্টের সঙ্গে জুলিয়া ফক্স

পাশ্চাত্যের জনপ্রিয় র‌্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন হলিউড অভিনেত্রী জুলিয়া ফক্স।

পিঙ্কভিলা জানিয়েছে, ‘ওয়াচ হোয়াট হ্যাপেন উইথ অ্যান্ডি কোহেন’ অনুষ্ঠানে তিনি তাদের সম্পর্কের কথা প্রকাশ করেন।

জুলিয়া ফক্স বলেছেন, ২০২২ সালের শেষের দিকে তাদের সম্পর্কের শুরু।

অ্যান্ডি কোহেন জুলিয়াকে প্রশ্ন করেন, ওয়েস্টের সাবেক স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে তার কথোপকথন হয় কি না?

জবাবে জুলিয়া জানান, ‘কিমের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে কোনো যোগাযোগ নেই। একবার কার্দাশিয়ানের সঙ্গে দেখা হয়েছিল। তখন কার্দাশিয়ান আমার সঙ্গে কথা বলেননি।’

জুলিয়া ফক্স একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ‘কিম এবং কেনির সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হলো দুজনের ব্যস্ত সূচি। যে কারণে দুজনকে ঠিক দম্পতি মনে হতো না, বরং কিমকে বান্ধবী মনে হতো কেনির।’

উল্লেখ্য, ২০১৪ সালে কেনি ওয়েস্ট ও কিম কার্দাশিয়ান জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন। বিয়ের সাত বছর পর তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে চার সন্তান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা