× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্যোগের মধ্যে নেপাল থেকে অপু বিশ্বাসের বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ২১:৫৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ২২:০৬ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: অভিনেত্রীর ফেসবুক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: অভিনেত্রীর ফেসবুক

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন শত শত বিদেশি পর্যটক নিখোঁজ ও প্রাণহানির খবর আসছে, তখন ভক্তদের আশ্বস্ত করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে তিনি ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বুধবার অপু বিশ্বাস জানান, তিনি ও তার সিনেমার পুরো টিম বর্তমানে নিরাপদ ও সুস্থ রয়েছেন।

ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন, “নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন। সবার ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানাই।”

ভক্তদের আশ্বস্ত করে তিনি আরও লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।”

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমালয় অঞ্চলে বুধবার এক শক্তিশালী পাহাড়ধসের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪.৪ মাত্রার একটি ভূমিকম্পের পর এই তুষারধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তত ৩৪১ জন বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ভারত ও যুক্তরাজ্যের নাগরিকও রয়েছেন।

নেপালের নুয়াকোট জেলার ত্রিশূলিতে আকস্মিক বন্যার পর এক ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার তোলা। ছবি: রয়টার্স

প্রলয়ংকরী এই প্রাকৃতিক দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেপালে অবস্থানরত বাংলাদেশের এই চলচ্চিত্র টিমের নিরাপত্তা নিয়ে ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছিল। অপু বিশ্বাসের এই বার্তার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্বস্তি ফিরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা