× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে গাইবেন মিতালী দাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১২:০৭ পিএম

চট্টগ্রামে গাইবেন মিতালী দাস

দিব্যানী দাস মিতালী একজন সংগীতশিল্পী। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় একজন সংগীতশিল্পী তিনি। যদিও সিলেটেই স্থায়ীভাবে বসবাস করেন তিনি। কিন্তু শুধু যে সিলেটেই তিনি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন এমনটি নয়। সিলেটের বাইরে রাজধানীতে এসেও স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন। এ ছাড়াও সিলেটের আশপাশের এলাকাতে তার নিয়মিত স্টেজ শোতে গাইতে হয়।

তবে এবারই প্রথমবারের মতো মিতালী চট্টগ্রামের একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। আগামী ২৭ আগস্ট রাতে চট্টগ্রামের আগ্রাবাদে একটি সামাজিক কল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মিতালী। সঙ্গে থাকবেন তার নিজস্ব মিউজিসিয়ান।

মিতালী বলেন, ‘এর আগে আমি খাগড়াছড়ি, ফটিকছড়িতে গিয়েছিলাম স্টেজ শোতে গাইবার জন্য। তবে চট্টগ্রামে আমার কখনও যাওয়া হয়নি। এবারই প্রথম চট্টগ্রামের মাটিতে সংগীত পরিবেশন করতে যাচ্ছি। সঙ্গে যাবেন আমার মা ছায়া দাস। আমার সঙ্গে আমার মিউজিসিয়ানরাও যাবেন। যে কারণে আশা করছি চট্টগ্রামের শোটি খুব ভালো হবে। আমি চেষ্টা করব আয়োজকদের মনের মতো কিছু গান শোনাতে এবং গানে গানে মুগ্ধতা ছড়াতে। ধন্যবাদ আয়োজকদের চট্টগ্রামের মাটিতে প্রথমবার আমাকে গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। আরেকটি কথা না বললেই নয়, আমি একটা সময় শ্রদ্ধেয় ওস্তাদ সুমন বড়ুয়ার কাছে গান শিখেছি। তিনি অসুস্থ, তাকেও দেখে আসতে পারব ভেবে ভালো লাগছে।’

উল্লেখ্য, কিছুদিন আগে মিতালীর কণ্ঠে ‘চোখেতে চোখ’ শিরোনামের একটি মৌলিক গান প্রকাশিত হয়। গানটি প্রকাশের পর তিনি দারুণ সাড়া পেয়েছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। মিতালী ফোক গান, আধুনিক গান, হিন্দি গান পরিবেশন করে থাকেন। তবে এই সময়ে এসে তিনি মৌলিক গান প্রকাশে আরও মনোযোগী হয়ে ওঠার পরিকল্পনা করছেন।

উল্লেখ্য, মিতালী দাস বিপ্রদাস ভট্টাচার্যের কাছে অর্ধযুগেরও বেশি সময় ধরে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা