× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলিয়ার নতুন চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১২:০৬ পিএম

আলিয়ার নতুন চমক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে এবার নতুন চমক ‘তুম্বাড় টু’-তে। হরর ঘরানার বহুল প্রশংসিত সিনেমা ‘তুম্বাড়’-এর সিকুয়েলে যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি সিনেমাটির সেটে আলিয়ার উপস্থিতির খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার চরিত্র নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে নির্মাতারা এখনও গোপন রেখেছেন, ঠিক কোন ভূমিকায় দেখা যাবে তাকে।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বাড়’ সময়ের সঙ্গে দর্শকের কাছে কাল্ট ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে। দীর্ঘ বিরতির পর নির্মিত হচ্ছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি। এতে সোহম শাহ ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে থাকছেন আলিয়া ভাট। জানা গেছে, ‘তুম্বাড় টু’ হতে যাচ্ছে হরর ঘরানায় আলিয়ার প্রথম কাজ।

সম্প্রতি সিনেমাটির সেটে আলিয়াকে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে দেখা গেছে। প্রকাশিত ছবিতে একেবারেই সাধারণ সাজে ছিলেন অভিনেত্রী। ঢিলেঢালা ডোরাকাটা শার্ট, বাঁধা চুলে তাকে দেখা যায়। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, চলমান শুটিংয়ে একটি নদী ও পুরনো দুর্গকে ঘিরে বেশ কিছু দৃশ্য ধারণ করা হচ্ছে।

আদেশ প্রসাদের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘তুম্বাড় টু’। প্রথম সিনেমায় পুরাণ, লোকবিশ্বাস ও মানুষের লোভকে ঘিরে যে জগৎ তৈরি হয়েছিল, সিকুয়েলে সেটি আরও বিস্তৃত করা হবে। গল্পে ভয়, লোভ ও মানবিক প্রবৃত্তির পাশাপাশি নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে কাহিনী। নওয়াজউদ্দিনের চরিত্রও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে।

এদিকে প্রথম পর্যায়ের শুটিংয়ের জন্য মুম্বাইয়ে প্রায় সাত-আট একর জায়গাজুড়ে তৈরি হয়েছে বিশাল সেট। পুরো একটি শহরের আদলে নির্মিত সেটেই চলছে সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘তুম্বাড় টু’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা