× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ আর রহমানের নামে সড়ক রয়েছে কানাডায়

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:০৬ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম

ভারতীয় সুরকার ও সংগীতজ্ঞ এ আর রহমান।

ভারতীয় সুরকার ও সংগীতজ্ঞ এ আর রহমান।

ভারতের স্বনামধন্য সুরকার ও সংগীতজ্ঞ এ আর রহমান। তার সংগীত শুধু ভারতেই নয়, বরং সারাবিশ্বে জনপ্রিয়। আজ শুক্রবার (৬ জানুয়ারি) তার ৫৬তম জন্মদিন।

আপনি কি জানেন, এই সংগীত কিংবদন্তির সম্মানে কানাডায় একটি সড়কের নামকরণ করা হয়েছে?

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই গ্রামি পুরস্কারজয়ী কম্পোজারের নামে সড়কের নামকরণের মাধ্যমে কানাডার মার্কহাম শহরের পক্ষ থেকে তাকে একটি সম্মননা প্রদান করা হয় । 

এ ঘটনায় এ আর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি কখনো এমন কল্পনাও করিনি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মার্কহামের মেয়র, কানাডার জনগণ এবং সেখানকার ভারতীয় দূতাবাসের প্রতি।’ 

তিনি আরও লেখেন, ‘এ আর রহমান নামটি সৃষ্টিকর্তার। যার অর্থ করুণাময় দয়ালু। এ গুণটি সব মানুষের মধ্যে বিদ্যমান থাকে। সে নামটি কানাডায় বসবাসকারী সব মানুষের জন্য শন্তি ,সমৃদ্ধ, সুখ এবং সুস্বাস্থ্য বয়ে আনুক। আমি সাগরের খুব ছোট জলবিন্দু। কিছু সৃষ্টিশীল মানুষ, যারা আমার সঙ্গে কাজ করে সিনেমার শতবর্ষ উদযাপনে আমাকে জেগে ওঠায় অনুপ্রেরণা দিয়েছেন। এ ভালোবাসার জন্য ভারতের সকল ভাই-বোনের প্রতিও ধন্যবাদ জানাই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা