× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক দশক পর ‘অপারেশন অগ্নিপথ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১১:৫৯ এএম

এক দশক পর ‘অপারেশন অগ্নিপথ’

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অবশেষে নতুন রূপে পর্দায় আসতে যাচ্ছে ঢালিউড কিং শাকিব খানের বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। প্রায় এক দশক আগে অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যধারণ ও টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে নানা অভ্যন্তরীণ জটিলতা ও টানাপোড়েনে মাঝপথেই থেমে যায় সিনেমাটির নির্মাণকাজ।

দীর্ঘ বিরতির পর সেই স্থবিরতা কাটিয়ে নতুন পরিকল্পনায় সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ের দর্শকচাহিদা ও আধুনিক সিনেমার সঙ্গে সামঞ্জস্য রেখে মূল গল্পে বেশ কিছু পরিবর্তন আনা হবে। পাশাপাশি যুক্ত হবে নতুন কিছু উপাদান। প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই প্রকল্পটি নতুনভাবে শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে।

গল্পের পরিবর্তনের পাশাপাশি অভিনয়শিল্পীদের তালিকাতেও কিছু রদবদল হতে পারে। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খান। আগামী বছর থেকেই সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদের বাইরের কোনো সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘অপারেশন অগ্নিপথ’।

নতুন গল্প, আধুনিক নির্মাণকৌশল ও শাকিব খানের উপস্থিতিতে দীর্ঘদিন পর সিনেমাটির প্রত্যাবর্তন ইতোমধ্যেই ঢালিউডে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা