× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মন বাড়ি’তে মুগ্ধ দশর্ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১০:১৪ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১০:৩৬ এএম

‘মন বাড়ি’তে মুগ্ধ দশর্ক

এর আগে বহু মৌলিক গান দিয়ে মিলিয়ন মিলিয়ন শ্রোতা, দর্শকে মুগ্ধ করেছেন এই প্রজন্মের আলোচিত সঙ্গীতশিল্পী সজীব শান। এবার তিনি তার প্রথম নাটকের গান দিয়েই সবার মধ্যে মুগ্ধতা ছড়ালেন। ২১ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘মন বাড়ি’ গান দিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। ইমরাউল রাফাত পরিচালিত ‘মনের মতো মন’ নাটকের একটি গান এটি। গানটির দৃশ্যায়নে রয়েছেন এই নাটকেরই প্রধান দুই শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নীহা।

সজীব শান গেয়েছেন যেমন চমৎকার, তেমনি গানের দৃশ্যায়নে ইয়াশ ও নীহার পারফরম্যান্সও ছিল এক কথায় দুর্দান্ত। যে কারণে সবমিলিয়ে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন রোহান রাজ।

এ বিষয়ে সজীব শান বলেন, ‘এর আগে আমার কণ্ঠে দুইশত মৌলিক গান প্রকাশিত হয়েছে। সেসব গানের মধ্যে বহু গান আছে, যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু ‘মন বাড়ি’ আমার প্রথম নাটকের গান। গানটি প্রকাশের পর থেকে যেভাবে সাড়া পাচ্ছি, তাতে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত। আমি কৃতজ্ঞতা জানাই রোহান রাজ ভাইকে আমাকে এই গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ পরিচালক ইমরাউল রাফাত ভাই, ইয়াশ রোহান ভাই ও নাজনীন নীহাকে। সবার সমন্বয়ে একটি সুন্দর নাটক যেমন হলো, সিচুয়েশন অনুযায়ী একটি চমৎকার গানও হলো। যে গান আমাকে নতুন এক দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। আমি আরও অনেক বেশি আশাবাদী হয়ে উঠছি।’

তার প্রকাশিত গানের মধ্যে সবচেয়ে বেশি ভিউ হওয়া অন্যতম গানগুলো হচ্ছে ‘মন মিললে মেলা’—১৬ মিলিয়ন, ‘মনের কথা কইয়ো গোপনে’—১২ মিলিয়ন, ‘সুখ গুলা মোর লইয়া গেলি’—১১ মিলিয়ন, ‘সোনা দানা টাকা কড়ি’—১৩ মিলিয়ন, ‘আপন আমি ছিলাম না তোর’—১২ মিলিয়ন, ‘তোরে মনের সুতায় বাইন্ধা রাখি’—৯.৩ মিলিয়ন, ‘একলা রাইখা চইলা গেলা’—৫ মিলিয়ন ইত্যাদি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা