× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাকে হারিয়ে বিলাপ বিপাশা কবিরের, ফিরতে না পারার আক্ষেপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৯:১৬ পিএম

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিপাশা কবির ও বাঁয়ে তার মা শাহিদা কবির। ছবি: ফেসবুক

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিপাশা কবির ও বাঁয়ে তার মা শাহিদা কবির। ছবি: ফেসবুক

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিপাশা কবিরের মা শাহিদা কবির মারা গেছেন। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শাহিদা কবির দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

মা মারা গেলেও শেষ সময়ে পাশে থাকতে পারেননি বিপাশা কবির। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী।  

নিজের ফেসবুক হ্যান্ডেলে রবিবার এক আবেগঘন স্ট্যাটাসে বিপাশা তার আক্ষেপের কথা জানিয়েছেন।

ফেসবুক পোস্টে বিপাশা কবির লেখেন, “মা আর নেই...। ঠান্ডা ফ্রিজে মা ঘুমিয়ে আছে। বাদ জোহর দাফন। আমি হতভাগী, শেষবারের মতো মাকে জড়িয়ে ধরতেও পারলাম না। এই আফসোসটা সারাজীবন আমার বুকের ভেতর থেকে যাবে। আল্লাহ আমার মায়ের সব গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।”

পারিবারিক সূত্র জানায়, শাহিদা কবির দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুদিন আগে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। কিন্তু শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন বিপাশা কবির। ২০১২ সালে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ২০১৬ সালে ‘গুন্ডামী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা