× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পেল বাঁধন-মৌসুমীদের ‘গুটি’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ০২:১১ এএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১০:৪০ এএম

মুক্তি পেল বাঁধন-মৌসুমীদের ‘গুটি’

মুক্তি পেল ওয়েব সিরিজ ‘গুটি’। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৮টায় ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সাত পর্বের এই সিরিজটি। এর পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

এ সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তার সঙ্গে আরও আছেন মৌসুমী হামিদ, শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, নাসির উদ্দিন খান, আর্য অরিত্র, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলম প্রমুখ।

গুটিতে সুলতানা নামে এক মাদক চোরাকারবারির চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। দেখা যাবে, সুলতানা বেশ কয়েক বছর ধরে স্থানীয় মাদক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এ সময়ে তিনি প্রচুর অর্থসম্পদ অর্জন করেছিলেন; কিন্তু বিনিময়ে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস এবং আশা হারিয়েছিলেন। কাজের এ লাইন থেকে রেহাই নেই, তবু সুলতানা তার মেয়ের জন্য একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেন।

‘গুটি’ নিয়ে আজমেরী হক বাঁধন বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং তা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে নারী চরিত্র প্রধান করে কাজ হচ্ছে। গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে কাজ করে আমি খুব উপভোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই এমন কিছু শুনতে চাই না, যেমন নারী নেতৃত্ব বাংলাদেশে কাজ করে না ইত্যাদি। আমি বিশ্বাস করি, আগামী এক বা দুই বছরের মধ্যে এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজের সঙ্গে এই চিন্তাধারার পরিবর্তন করব।’

পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘চরকির সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি সত্যিই এ প্রজেক্টের জন্য উন্মুখ ছিলাম। আমরা চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। অভিনেতাসহ পুরো টিম অপেক্ষা করছে দর্শকদের প্রতিক্রিয়ার জন্য।’

ওয়েব সিরিজটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। গুটিতে তার চরিত্র নিয়ে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘গুটিতে আমি লিপি নামে একটি চরিত্রে অভিনয় করেছি, যেখানে আমি একজন ইনোসেন্ট এক সমাজবঞ্চিত নারীর চরিত্রে অভিনয় করেছি। সেখানে আরও দেখানো হয়েছে, মেয়েটি যেমন অনেক বেশি স্বাধীনচেতা, তেমনি কারও কিছুতে তার যায়-আসে না স্বভাবের।

অনেক দিন পর একটা ভালো স্ক্রিপ্ট পেয়েছি, যেখানে নিজেকে উজাড় করে কাজ করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা