× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহের ওটিটি

মাতাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:০৮ পিএম

 মাতাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

ওটিটিতে প্রতি সপ্তাহেই যোগ হচ্ছে নতুন নতুন সিনেমা ও সিরিজ। দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে এবারও বিভিন্ন ভাষা ও দেশের বেশকিছু নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে। থ্রিলার, সুপারহিরো গল্প থেকে শুরু করে কমেডি ও অ্যানিমেশনÑ সব মিলিয়ে এ সপ্তাহের আয়োজনেও থাকছে বৈচিত্র্য। দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু কনটেন্ট।

অজেয়া (বাংলা সিরিজ)

মুক্তি : হইচই, ২১ আগস্ট

সোহিনী সরকার, ইন্দ্রাশিস রায় ও রুকমা রায় অভিনীত ‘অজেয়া’ আবর্তিত হয়েছে এক চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাকে ঘিরে। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক দেবপর্ণার মৃত্যুর বিচার দাবিতে রাজপথে নামে সাধারণ মানুষ। ঘটনার তদন্তে নামে এসিপি দামিনী ও তার দল। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে নতুন রহস্য। প্রমাণ হারিয়ে যাওয়া, সাক্ষীদের নীরবতা এবং অদৃশ্য শক্তির বাধার মধ্যেও সত্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যায় দামিনী।

ল্যানটার্নস (ইংরেজি সিরিজ)

মুক্তি : এইচবিও ম্যাক্স ও জিওহটস্টার, ১৭ আগস্ট

কাইল চ্যান্ডলার, অ্যারন পিয়ের ও কেলি ম্যাকডোনাল্ড অভিনীত সুপারহিরো ডিটেকটিভ সিরিজ ‘ল্যানটার্নস’। গল্পে দুই ইন্টারগ্যালাকটিক পুলিশ অফিসার পৃথিবীর একটি রহস্যময় হত্যাকাণ্ডের তদন্তে নামে। তদন্তের শুরুতেই ঘটে এমন এক ঘটনা, যা বদলে দেয় পুরো গল্পের গতিপথ।

জন নায়াগন (তামিল সিনেমা)

মুক্তি : জি ফাইভ, ২১ আগস্ট

থালাপতি বিজয়, পূজা হেগড়ে ও ববি দেওল অভিনীত সিনেমাটির গল্প সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রিকে ঘিরে। মৃত বন্ধুর এতিম মেয়ে ভিজির দায়িত্ব নেয় সে। একদিকে ভিজিকে সেনাবাহিনীতে পাঠানোর স্বপ্ন, অন্যদিকে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত অপরাধী অমরীশ। শেষ পর্যন্ত ভেত্রি ও ভিজি মিলে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার লড়াইয়ে নামে।

ওয়েলকাম টু দ্য জঙ্গল (হিন্দি সিনেমা)

মুক্তি : জিওহটস্টার, ২১ আগস্ট

অক্ষয় কুমার, সুনীল শেঠি, দিশা পাটানি ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত এই কমেডি সিনেমায় এক ব্যবসায়ী অবৈধ অর্থ সাদা করার অভিনব পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ফ্লপ সিনেমা বানিয়ে লোকসান দেখানোর উদ্যোগ নেয় সে। এজন্য এক ফ্লপ অভিনেতা, অপেশাদার পরিচালকসহ বিচিত্র কিছু মানুষকে নিয়ে যাওয়া হয় দুর্গম জঙ্গলে। এরপরই শুরু হয় নানা হাস্যকর ঘটনা।

স্টিলওয়াটার-সিজন ৫ (অ্যানিমেশন সিরিজ)

মুক্তি : অ্যাপল টিভি, ২১ আগস্ট

তিন ভাইবোন কার্ল, অ্যাডি ও মাইকেলের নানা সমস্যা ও অনুভূতির গল্প নিয়ে এগিয়েছে সিরিজটি। তাদের প্রতিবেশী জ্ঞানী ও শান্ত স্বভাবের পান্ডা স্টিলওয়াটার। কঠিন উপদেশ না দিয়ে নিজের জীবনের ছোট ছোট গল্প ও রসবোধের মাধ্যমে সে শিশুদের নানা জটিল অনুভূতি বুঝতে সাহায্য করে।

আউটার ব্যাংকস-সিজন ৫ (ইংরেজি সিরিজ)

মুক্তি : নেটফ্লিক্স, ২০ আগস্ট

চেজ স্টোকস, ম্যাডেলিন ক্লাইন, ম্যাডিসন বেইলি ও জোনাথন ডেভিস অভিনীত ‘আউটার ব্যাংকস’-এর পঞ্চম সিজনে নতুন অভিযানে নামছে পোগস গ্যাং। জলদস্যু ব্ল্যাকবিয়ার্ডের গুপ্তধনের সন্ধানের পাশাপাশি বন্ধু জেজের মৃত্যুর প্রতিশোধ নেওয়াও তাদের অন্যতম লক্ষ্য। শত্রুদের মোকাবিলার পাশাপাশি নিজেদের পুরনো বিশ্বাস ও সম্পর্কের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা