× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আন্ধার’ রহস্য ও রোমাঞ্চের প্রতিচ্ছবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:০৬ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৩:০৬ পিএম

আন্ধার- সিনেমার প্রথম পোস্টার

আন্ধার- সিনেমার প্রথম পোস্টার

অন্ধকারের ভেতর দাঁড়িয়ে পাঁচটি অবয়ব। চারপাশজুড়ে কুয়াশা, মাথার ওপর কালো মেঘ আর ঠিক মাঝখানে অস্বাভাবিক এক আলোর বলয়Ñ যেন কোনো অজানা জগতের দরজা খুলে দিয়েছে। রায়হান রাফীর বহুল আলোচিত হরর সিনেমা ‘আন্ধার’-এর প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের পর এমনই রহস্যময় আবহ তৈরি হয়েছে। পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গে সিনেমাটিকে ঘিরে দর্শকের কৌতূহলও যেন আরও এক ধাপ বেড়ে গেছে।

গত বৃহস্পতিবার রাতে নির্মাতা রায়হান রাফী, চিত্রনায়ক সিয়াম আহমেদসহ সিনেমাটির গুরুত্বপূর্ণ শিল্পীরা নিজেদের সামাজিক মাধ্যমে একযোগে পোস্টারটি প্রকাশ করেন। প্রথম পোস্টারেই সিনেমার গল্পের রহস্য উন্মোচনের বদলে দর্শকের সামনে আরও কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন নির্মাতা।

পোস্টারে একটি উঁচু কালো স্থাপনার ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় পাঁচ চরিত্রকে। সবার পরনেই সাদা পোশাক। মাঝখানে রয়েছেন নাজিফা তুষি। তার পেছনে আকাশজুড়ে থাকা আলোর বলয় পুরো দৃশ্যটিকে দিয়েছে অস্বাভাবিক ও ভৌতিক এক মাত্রা। তুষির দুই পাশে রয়েছেন সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে দেখা গেছে আরও দুই চরিত্রকে।

একই পোশাক হলেও পাঁচজনের অভিব্যক্তি ও অবস্থান যেন আলাদা কোনো গল্পের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে অন্ধকার পরিবেশের মধ্যে সাদা পোশাকের ব্যবহার পোস্টারের রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই পাঁচ চরিত্রের মধ্যে সম্পর্ক কী, কিংবা তাদের ঘিরে গল্পের মূল রহস্য কোথায়Ñ এ বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতা।

চরিত্রের লুক প্রকাশের মাধ্যমে আগেই ‘আন্ধার’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি করেছিলেন রায়হান রাফী। এবার পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ আরও তীব্র হয়েছে। পোস্টারেই জানানো হয়েছে, চলতি বছর অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আন্ধার’-এ সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ আরও অনেকে। 

বড় বাজেটের হরর সিনেমা হিসেবে ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে ‘আন্ধার’। চরিত্র উন্মোচনের পর এবার প্রথম পোস্টারে রহস্য আরও ঘনীভূত করলেন রাফী। ফলে মুক্তির আগেই সিনেমাটিকে ঘিরে দর্শকের মনে তৈরি হয়েছে নানা প্রশ্নÑ যার উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা