× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার সালমান-নয়নতারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:০০ পিএম

প্রথমবার সালমান-নয়নতারা

বলিউডে সালমান খানের নতুন সিনেমা মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে তার পরবর্তী প্যান-ইন্ডিয়া সিনেমাকে ঘিরে আসা নতুন খবর। প্রযোজক দিল রাজুর সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন বলিউডের এই সুপারস্টার। দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে সঙ্গে নিয়ে নির্মিতব্য সিনেমাটির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘মনস্টার’।

‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির নাম নির্মাতারা চূড়ান্ত করলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই সিনেমার নামের পাশাপাশি এর ফার্স্ট লুক বা পোস্টার প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

বড় পরিসরে নির্মিতব্য ‘মনস্টার’ প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে তৈরি হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। সালমান খান ও দিল রাজুর প্রথম যৌথ প্রযোজনা কাজ হওয়ায় শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন সালমান ও নয়নতারা। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হিসেবে পর্দায় হাজির হবেন তারা। বিশেষ করে দক্ষিণ ভারতীয় সিনেমায় নয়নতারার জনপ্রিয়তা এবং বলিউডে সালমানের বিশাল দর্শকগোষ্ঠীÑ দুই মিলিয়ে সিনেমাটি প্যান-ইন্ডিয়া বাজারে ভালো সাড়া ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাকশননির্ভর সিনেমাটির শুটিংয়েও বেশ সক্রিয় সালমান। সম্প্রতি শুটিংয়ে তার বডি ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর অ্যাকশন ও স্টান্ট দৃশ্যের শুটিং আরও সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। তবে সালমান নিজে কাজের গতি ধরে রাখতে আগ্রহী।

একটি সূত্র ‘ফিল্মফেয়ার’-কে জানিয়েছে, সালমান বর্তমানে পুরোপুরি সিনেমাটির কাজের সঙ্গে যুক্ত এবং শুটিং থেমে যাক, এমনটা তিনি চান না।

‘মনস্টার’-এর আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে, সেটিই এখন দেখার বিষয়। সিনেমাটির পাশাপাশি সালমান খানকে শিগগিরই দেখা যাবে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর সঞ্চালক হিসেবে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা