× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরার চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৮:৪০ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৮:৫২ পিএম

নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকের পোস্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকের পোস্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপের টানটান উত্তেজনা কাটতে না কাটতেই ব্যাচেলর ফ্ল্যাটে নতুন চমক— রাফসান ও সুনেহরার আগমনে ‘চ্যাপ্টার ১৪’ ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে একযোগে মুক্তি পাচ্ছে।

আগের চ্যাপ্টারে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনার পর এবার গল্পে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এবারের বড় সারপ্রাইজ বিশেষ অতিথি বা ‘স্পেশাল গেস্ট অ্যাপেয়ারেন্স’। 

ব্যাচেলরদের দৈনন্দিন পাগলামির মাঝে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান ‘ছোট ভাই’ এবং সুনেহরা।

ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার সঙ্গে তাদের উপস্থিতি গল্পে নতুন টুইস্ট আনতে যাচ্ছে।

অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে অভাবনীয় সাড়া পাওয়ার পর দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে দ্রুত নতুন চমক নিয়ে হাজির হয়েছেন অমি।

নতুন অধ্যায়ের গল্পে কী অপেক্ষা করছে, তা জানতে দর্শকদের আগ্রহও বাড়ছে।

চ্যাপ্টার ১৪-এর নতুন ৮টি পর্ব— পর্ব ১০৫-১১২ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গতে দেখা যাবে।

ব্যাচেলরদের নতুন হাস্যরস, অপ্রত্যাশিত ঘটনা এবং রাফসান-সুনেহরার উপস্থিতি উপভোগ করতে চোখ রাখুন বঙ্গ অ্যাপ অথবা ওয়েবসাইটে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা