× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন নামঞ্জুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৬:৫২ পিএম

মডেল লিনা আক্তার ওরফে রিধিকা রিধি। ফাইল ছবি

মডেল লিনা আক্তার ওরফে রিধিকা রিধি। ফাইল ছবি

ঢাকার ভাটারা এলাকায় অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে বুধবার এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার হাসিবুরের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শত (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার সকালে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধির মরদেহ উদ্ধার করা হয়। শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিধির মা মনি বেগম বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই দিনই রিধিদের বাসা থেকে হাসিবুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, লিনা আক্তার ওরফে রিধি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থেকে মিডিয়ায় কাজ করতেন। লিনার সঙ্গে হাসিবুর রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অভিযোগ, সম্পর্কের শুরু থেকেই হাসিবুর তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৪ আগস্ট রাতে লিনা তার বাসায় দুই বান্ধবীর সঙ্গে ছিলেন। রাত ১১টার দিকে লিনা ও হাসিবুরের মধ্যে মুঠোফোনে বাগবিতণ্ডা শুরু হলে লিনা তার বান্ধবীদের ড্রয়িংরুমে গিয়ে ঘুমাতে বলেন। পরবর্তী সময়ে ভোর সাড়ে পাঁচটার দিকে হাসিবুর ওই ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন। বান্ধবীরা দরজা খুলে দিলে হাসিবুর জানান, লিনা রাগ করে গলায় ফাঁস দিয়েছেন। পরে সবাই ভেতরে ঢুকে লিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা