× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশা ভোঁসলের স্মরণে এ আর রহমান, থাকছেন শাহরুখও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৩:৫৬ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৩:৫৭ পিএম

আশা ভোঁসলের স্মরণে এ আর রহমান, থাকছেন শাহরুখও

কণ্ঠ থেমে গেলেও কিংবদন্তির সুর কখনও থামে না। ভারতীয় সংগীতের আকাশে নিজের অনন্য কণ্ঠের যে স্থায়ী আসন তৈরি করে গেছেন প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলে, এবার সেই সুরের উত্তরাধিকারকেই নতুনভাবে স্মরণ করতে যাচ্ছেন সংগীত পরিচালক এ আর রহমান। কিংবদন্তি এই গায়িকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্মাণ করছেন বিশেষ মিউজিক ভিডিও ‘আশা ফরএভার’। আর এই উদ্যোগে এবার যুক্ত হচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান।

গত রবিবার সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এ আর রহমান। তিনি জানান, ‘আশা ফরএভার’ মিউজিক ভিডিওতে অংশ নিতে সম্মতি দিয়েছেন শাহরুখ খান। অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে রহমান লেখেন, ‘আশা ভোঁসলে জির প্রতি শ্রদ্ধার এই মিউজিক ভিডিওতে যোগ দিতে সম্মত হয়েছেন প্রিয় শাহরুখ খান। তাকে আন্তরিক ধন্যবাদ।’

ভিডিওটি কবে প্রকাশ হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে শিগগিরই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রহমান।

আশা ভোঁসলে জীবিত থাকতেই এই প্রকল্পের পরিকল্পনা করেছিলেন এ আর রহমান। তার ইচ্ছা ছিল, কাজটি আশাকে উপহার হিসেবে দেবেন। কিন্তু গায়িকার প্রয়াণের পর সেই পরিকল্পনাই এখন পরিণত হয়েছে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিশেষ নিবেদনে।

সম্প্রতি ‘আশা ফরএভার’-এর একটি ঝলকও প্রকাশ করেছেন রহমান। বিভিন্ন শিল্পী, সংগীতের নানা ধারা ও সুরকে একত্র করে আশা ভোঁসলের দীর্ঘ সংগীতজীবন উদযাপন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এতে রহমানের নিজের কণ্ঠের পাশাপাশি আরও কয়েকজন শিল্পীর কণ্ঠ থাকছে। বিশেষভাবে থাকছে প্রয়াত আশা ভোঁসলের কণ্ঠও।

আশা ভোঁসলে ও শাহরুখ খানের সম্পর্কও ছিল আন্তরিকতায় ভরা। গায়িকার মৃত্যুর পর আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছিলেন শাহরুখ। ভারতীয় চলচ্চিত্রে আশার কণ্ঠের অবদান স্মরণ করে অভিনেতা জানিয়েছিলেন, তার ভালোবাসা ও আশীর্বাদ সব সময়ই বিশেষ হয়ে থাকবে।

এবার সেই ভালোবাসা ও শ্রদ্ধারই নতুন প্রকাশ ঘটতে যাচ্ছে ‘আশা ফরএভার’-এ। এ আর রহমানের সুর ও আয়োজনে একাধিক শিল্পীর কণ্ঠে আবারও ফিরে আসবে আশা ভোঁসলের স্মৃতি। তাদের সঙ্গে থাকবেন শাহরুখ খানও।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা