× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিন

স্মৃতিতে মিয়া ভাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১০:৫৮ এএম

স্মৃতিতে মিয়া ভাই

বাংলা চলচ্চিত্রের আকাশে কিছু তারকা শুধু আলো ছড়ান না, হয়ে ওঠেন একটি সময়ের প্রতিচ্ছবি। তাদের একজন আকবর হোসেন পাঠান ফারুক। দর্শকের ভালোবাসায় যিনি পেয়েছিলেন ‘মিয়া ভাই’ নামটি। রুপালি পর্দার এই জনপ্রিয় নায়ক আজ নেই, কিন্তু তার অভিনয়, ব্যক্তিত্ব ও জীবনজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য গল্প এখনও তাকে বাঁচিয়ে রেখেছে মানুষের মনে। আজ ১৮ আগস্ট, তার জন্মদিন। বেঁচে থাকলে ৭৮ বছরে পা রাখতেন কিংবদন্তি এই অভিনেতা।

১৯৪৮ সালের ১৮ আগস্ট জন্ম এই অভিনেতার। তিনি চলচ্চিত্রে পা রাখেন ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে অল্প সময়েই দর্শকের প্রিয় নায়ক হয়ে ওঠেন তিনি। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন ফারুক। দেশ স্বাধীন হওয়ার পর চলচ্চিত্রে তার অভিনয়ের পথ আরও বিস্তৃত হয়। ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সারেং বউ’সহ বহু সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

শুধু নায়ক হিসেবেই নয়, চরিত্রাভিনেতা হিসেবেও ফারুক ছিলেন সমান উজ্জ্বল। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। রাজনীতিতেও সক্রিয় ছিলেন এই অভিনেতা; একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

জীবনের শেষ সময়ে অসুস্থতার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক। ২০২৩ সালের ১৫ মে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর পরও ‘মিয়া ভাই’ নামটি হারিয়ে যায়নি। পর্দায় তার প্রাণবন্ত উপস্থিতি, সংলাপ আর অভিনয়ের স্বতন্ত্রতা আজও দর্শকের স্মৃতিতে অমলিন। জন্মদিনে তাই তাকে মনে পড়ে নতুন করেÑ একজন অভিনেতা হিসেবে নয়, বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা