× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেজ শোতে ব্যস্ত রিজিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৮:২৭ পিএম

রিজিয়া পারভীন

রিজিয়া পারভীন

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন দীর্ঘদিন ধরেই দেশের পাশাপাশি প্রবাসের মঞ্চে নিয়মিত গান করে আসছেন। ১৯৯৫ সালে প্রথমবার স্টেজ শোতে গান গাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। সেবার প্রথম সম্মানী হিসেবে পেয়েছিলেন ৫০০ ডলার। এরপর থেকে প্রায় প্রতিবছরই যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি আবারও যুক্তরাষ্ট্রে গেছেন রিজিয়া পারভীন। গত ৯ আগস্ট নিউইয়র্কের ওজন পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। আগামী ২৩ আগস্ট নিউইয়র্কের কুইন্স প্যালেসে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন এই শিল্পী। সেখানে তার সঙ্গে আরও গান গাইবেন কামরুজ্জামান বকুল ও ত্রিনিয়া। অনুষ্ঠান উপস্থাপনা করবেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া।

এ ছাড়া আগামী ২০ সেপ্টেম্বর মওলানা ভাসানীকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানেও গান গাইবেন রিজিয়া পারভীন। সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে আরও কয়েকটি স্টেজ শোতে তার সংগীত পরিবেশনের কথা রয়েছে। ফলে আগামী অক্টোবর পর্যন্ত বেশ ব্যস্ত সময় কাটবে এই শিল্পীর।

এরই মধ্যে ২০ আগস্ট রিজিয়া পারভীনের জন্মদিন। জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে তাকে ঘিরে কয়েকটি ছোট আয়োজনও করা হচ্ছে। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’, ‘প্রেমের নামে মিথ্যে বলো না’, ‘সবার জীবনে প্রেম আসে’, ‘আকাশেতে লক্ষ তারা’ ও ‘তুমি সখা আমার বন্ধু লাগো’।

রিজিয়া পারভীন বলেন, ‘ত্রিশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউইয়র্কে আমার আসা-যাওয়া। যখনই এখানে আসি, বেশ কিছু অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ হয়। চেষ্টা করি গানে গানে নিজের দেশ ও ভাষাকে তুলে ধরতে। এবার জন্মদিনের সময়টাও এখানে আছি। তাই আমাকে ঘিরে কিছু আয়োজন করা হচ্ছে। ভক্ত-শ্রোতাদের ভালোবাসার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। তাদের অনুপ্রেরণাতেই আজও গানের ভুবনে পথ চলছি।’

আগামী ৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে রিজিয়া পারভীনের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা