× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিঠির নতুন চার গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৬:২১ পিএম

দিঠি আনোয়ার ছবি:সিথিল রহমান

দিঠি আনোয়ার ছবি:সিথিল রহমান

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ারের নিজের ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এর যাত্রা শুরু হয়েছে কিছুদিন আগে। যাত্রার শুরুতেই চ্যানেলটিতে একে একে প্রকাশ পেয়েছে চারটি নতুন মৌলিক গান। গানগুলো হলো—‘না জাগলে’, ‘মেঘলা আকাশ’, ‘জন্মের পরে’ ও ‘রবি ঠাকুর’। বিশেষত্ব হলো, চারটি গানেরই কথা লিখেছেন দিঠির বাবা, উপমহাদেশের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার।

‘না জাগলে’ একটি দেশাত্মবোধক গান। গানটির সুর করেছেন সজল দাশ এবং পুনঃসংগীতায়োজন করেছেন অপু আমান। অন্যদিকে ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’ ও ‘মেঘলা আকাশ’ গানগুলোর সুর করেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অপু আমান। সবগুলো গানই গত কয়েক দিনে ধাপে ধাপে দিঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

নিজের চ্যানেলে বাবার লেখা গান প্রকাশের অনুভূতি জানিয়ে দিঠি আনোয়ার বলেন, ‘ইচ্ছে ছিল আব্বু বেঁচে থাকতেই ইউটিউব চ্যানেলটি প্রকাশ করি। কিন্তু সেটা আর হলো না। আব্বু তাঁর জীবনের লেখা শেষ গানগুলোর প্রকাশ দেখে যেতে পারলে খুব খুশি হতেন। কারণ গানগুলো তো আমার জন্য লিখে রেখেছিলেন। শেষ সময়ে এসে আব্বু অপুকেই দায়িত্ব দিয়েছিলেন গানগুলোর সুর করার জন্য। অপুও আব্বুর কথা অক্ষরে অক্ষরে শুনতেন, আব্বুকে ভীষণ শ্রদ্ধাও করতেন। যে কারণে অপুকেই দিয়ে কাজগুলো করছি। তাছাড়া অপুর ওপর আমি নির্দ্বিধায়, অনায়াসে আস্থা রাখতে পারি।’

চারটি মৌলিক গান প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান দিঠি। তিনি বলেন, ‘যে চারটি মৌলিক গান প্রকাশ পেলো, সবগুলোর জন্যই আসলে আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার ভক্ত-দর্শকের প্রতি।’

এদিকে সংগীতের পাশাপাশি নতুন দায়িত্বও পেয়েছেন দিঠি আনোয়ার। সম্প্রতি ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’-এর সদস্য হয়েছেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন করে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে। গত ২৯ জুলাই উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত দিঠি বলেন, ‘আমিও বাবারই মতো মনেপ্রাণে একজন চলচ্চিত্রপ্রেমী, সংগীতপ্রেমী একজন শিল্পী। আমার ওপর অর্পিত নতুন এই দায়িত্বটি অনেক বড় একটি দায়িত্ব। সরকারের প্রতি আমি কৃতজ্ঞ, এরকম একটি দায়িত্বের জন্য আমাকে নির্বাচিত করায়। আমি আপ্রাণ চেষ্টা করব যথাযথ দায়িত্ব পালনের। আমার এই পথচলায় আমি সকলের সহযোগিতা কামনা করছি।’

চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যেই নতুন করে এ বোর্ড পুনর্গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা