× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাহমিদা-সজীবের ৪০ গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৪:১৮ পিএম

ফাহমিদা-সজীবের ৪০ গান

গানের সঙ্গে যাদের দীর্ঘদিনের সখ্য, তাদের কাছে প্রতিটি নতুন গান যেন নতুন কোনো গল্পের দরজা খুলে দেয়। এবার তেমনই ৪০টি গল্প, ৪০টি সুর আর অনুভূতির ডালি নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব দাস। ১০ কিংবা ২০টি নয়, একসঙ্গে ৪০টি নতুন গান উপহার দিতে যাচ্ছেন এই জুটি।

সম্প্রতি গানগুলোর অডিও রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাহমিদা নবী।

৪০টি গানের মধ্যে প্রথমেই প্রকাশ পেতে যাচ্ছে গোলাম মোরশেদের কথায় ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের গানটি। ইতোমধ্যে গানটির ভিডিও ধারণের কাজও শেষ হয়েছে। শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে।

এর আগে ফাহমিদা নবী ও সজীব দাসের সুর ও কণ্ঠে ২০টি গান প্রকাশিত হয়েছে। শ্রোতাদের কাছেও প্রশংসিত হয়েছে তাদের কাজ। ২০১৯ সালে প্রকাশিত ‘চোখের কার্নিশে’ গানটি বিশেষভাবে আলোচনায় আসে। এ ছাড়া ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’সহ বেশকিছু গান রয়েছে এই জুটির ঝুলিতে। এবার ৪০ নতুন গানে সেই পথচলাকে আরও সমৃদ্ধ করতে যাচ্ছেন তারা। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা