× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিয়াম এবার ডিটেকটিভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১০:৩৮ এএম

সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ

চরিত্রের বৈচিত্র্য নিয়ে বরাবরই সচেতন সিয়াম আহমেদ। ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক গল্পের নায়ক হিসেবে দর্শকের নজর কাড়লেও সময়ের সঙ্গে নিজেকে ভেঙেছেন এই অভিনেতা। ‘পোড়ামন ২’ দিয়ে বড়পর্দায় যাত্রা শুরুর পর ‘জংলি’, ‘তাণ্ডব’ ও ‘রাক্ষস’-এ একের পর এক ভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। এবার সেই ধারাবাহিকতায় আরও নতুন পরিচয়ে পর্দায় আসছেন সিয়াম। রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমায় প্রথমবারের মতো ডিটেকটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি।

‘পোড়ামন ২’-এর পর ‘দহন’সহ একাধিক সিনেমায় কাজ করে নিজের অভিনয়ের পরিসর বাড়িয়েছেন সিয়াম। ‘জংলি’তে অ্যাকশনধর্মী চরিত্রে তার উপস্থিতি দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরে তাকে। এরপর ‘তাণ্ডব’-এর আরমান মনসুর চরিত্রে ছিল আলাদা ধরনের উপস্থাপন। সবশেষে ‘রাক্ষস’-এ অ্যাকশন অবতারে দেখা গেছে তাকে। প্রতিটি সিনেমাতেই চরিত্রের ধরন ও উপস্থাপনায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন এই অভিনেতা।

এবার ‘আন্ধার’-এ সিয়ামের চরিত্রের নাম ডিটেকটিভ দেলোয়ার। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন তিনি। ঢালিউডের মূলধারার সিনেমায় ডিটেকটিভ চরিত্র খুব বেশি দেখা যায় না। ফলে দেলোয়ার চরিত্রটি নিয়ে দর্শকের আগ্রহও তৈরি হয়েছে শুরু থেকেই। তদন্ত, রহস্য আর নানা ঘটনার জট খুলতে পর্দায় সিয়ামকে কতটা ভিন্নভাবে দেখা যাবে, সেটিই এখন অপেক্ষার বিষয়।

রায়হান রাফীর সঙ্গে সিয়ামের এই কাজ অবশ্য নতুন নয়। এর আগে ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘টান’-এ একসঙ্গে কাজ করেছেন তারা। এবার ‘আন্ধার’-এর মাধ্যমে আবারও জুটি বাঁধলেন পরিচালক ও অভিনেতা।

চরিত্রের বৈচিত্র্যের দিক থেকে সিয়ামের ক্যারিয়ারে ‘আন্ধার’ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। রোমান্টিক নায়ক থেকে অ্যাকশনধর্মী চরিত্রÑ বিভিন্ন অভিজ্ঞতার পর এবার ডিটেকটিভ দেলোয়ার হয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। নতুন এই চরিত্রে সিয়ামের অভিনয় দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা