× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহের ওটিটি

মাতাবে কোন কনটেন্ট?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১০:৩৭ এএম

মাতাবে কোন কনটেন্ট?

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা, সিরিজ কিংবা ওয়েব কনটেন্টের খোঁজে ওটিটি প্লাটফর্মে চোখ রাখেন দর্শক। গল্প, ভাষা ও নির্মাণশৈলীর বৈচিত্র্যে এখন ঘরে বসেই মিলছে বিশ্বের নানা প্রান্তের বিনোদন। এ সপ্তাহেও সেই তালিকায় যুক্ত হয়েছে বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। রোমান্স, অ্যাকশন, ইতিহাস থেকে শুরু করে সামাজিক টানাপড়েনÑ বিভিন্ন ঘরানার এসব কনটেন্টের মধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকছে বলিউডের ‘ককটেল ২’, জনপ্রিয় সিরিজ ‘রিচার’-এর চতুর্থ মৌসুম এবং অস্ট্রেলিয়ান সিরিজ ‘মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার’। পাশাপাশি মুক্তি পাচ্ছে সঞ্জয় দত্ত অভিনীত ‘আখরি সওয়াল’ও।

ককটেল ২

মুক্তি : নেটফ্লিক্স, ১৪ আগস্ট

অভিনয়ে রয়েছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। ১৬ বছর ধরে সম্পর্কে থাকা কুনাল ও দিয়ার জীবনে বিয়ের প্রসঙ্গ এলেও আনুষ্ঠানিকতায় আগ্রহ নেই কারও। একসময় কুনালের বিশ্বস্ততা নিয়ে সন্দেহ তৈরি হয় দিয়ার মনে। বিষয়টি যাচাই করতে বান্ধবী অ্যালিকে দিয়ে কুনালকে পটানোর চেষ্টা করে সে। কিন্তু এই পরীক্ষা থেকেই শুরু হয় ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের টানাপড়েন।

রিচার সিজন ৪

মুক্তি : প্রাইম ভিডিও, ১২ আগস্ট

অ্যালান রিচসন, মারিয়া স্টেন ও সিডেল নোয়েল অভিনীত সিরিজটির নতুন মৌসুমে রহস্যের জট আরও গভীর হবে। ট্রেনে এক নারীর রহস্যজনক আত্মহত্যার তদন্ত করতে গিয়ে জ্যাক রিচার জানতে পারে, এর সঙ্গে জড়িয়ে আছে উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা। একটি গুরুত্বপূর্ণ পেনড্রাইভের সন্ধান পাওয়ার পর সিআইএ, পুলিশ ও অপরাধী চক্রের নজর পড়ে তার ওপর।

মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার

মুক্তি : নেটফ্লিক্স, ১৩ আগস্ট

১৯০০ শতকের শুরুর দিকের অস্ট্রেলিয়াকে ঘিরে তৈরি এই সিরিজের গল্প স্বাধীনচেতা তরুণী সিবিলা মেলভিনকে নিয়ে। সমাজের প্রচলিত নিয়ম ভেঙে লেখক হওয়ার স্বপ্ন দেখে সে। এরই মধ্যে ধনী ও সুদর্শন হ্যারি তার জীবনে এলেও বিয়ের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে সিবিলা।

আখরি সওয়াল

মুক্তি : লায়ন্সগেট প্লে, ১৪ আগস্ট

সঞ্জয় দত্ত, নামাশি চক্রবর্তী, অমিত সাধ ও সামিরা রেড্ডি অভিনীত সিনেমাটির গল্পে উঠে এসেছে ইতিহাস ও আদর্শগত বিতর্ক। অধ্যাপক গোপাল নাদকার্নিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানায় তার ছাত্র ভিকি। শ্রেণিকক্ষের তর্ক একসময় জাতীয় আলোচনায় পরিণত হয়। এতে জড়িয়ে পড়ে মিডিয়া, রাজনীতি ও সাধারণ মানুষ। একই সঙ্গে প্রকাশ্যে আসে অধ্যাপক গোপালের অতীতের কিছু কর্মকাণ্ড।

ফাইসা গেছি 

২০ আগস্ট মুক্তি পাবে ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান পরিচালিত এই কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশনে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান। এক উবারচালকের বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে সুযোগ ও অপরাধের সূক্ষ্ম পার্থক্য তুলে ধরা হয়েছে গল্পে। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা