× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইশা খানের ‘জোসনায় ফেরা’

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১০:৩৩ এএম

 আইশা খান

আইশা খান

উপস্থাপনা দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও অভিনয়েই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আইশা খান। ছোটপর্দার নাটক থেকে শুরু করে ওয়েব কনটেন্ট ও বিশেষ প্রযোজনায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি বড়পর্দাতেও অভিষেক হয়েছে তার। গত মাসে মুক্তি পাওয়া ‘শিকড়’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নিজের যাত্রা শুরু করেন আইশা। এরই ধারাবাহিকতায় নতুন কাজ নিয়ে আবারও দর্শকের সামনে আসছেন তিনি।

ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধে ‘জোসনায় ফেরা’ নাটকে দেখা যাবে আইশাকে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাট্য পরিচালনায় ২৫ বছর পূর্তি উপলক্ষে চারটি ফিকশন নির্মাণ করছেন তিনি। তারই অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘জোসনায় ফেরা’।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। সম্পর্কের নানা জটিলতা ও ভুল বোঝাবুঝির গল্প তুলে ধরা হয়েছে এতে। না জেনে বা না বুঝে বলা কোনো কথা কিংবা নেওয়া কোনো সিদ্ধান্ত কীভাবে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই বিষয়টি উঠে এসেছে নাটকে। পাশাপাশি পুরো পরিস্থিতি না জেনেই অন্যকে বিচার করার প্রবণতা এবং স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতিতে তৈরি হওয়া জটিলতাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।

আইশা খানের ভাষায়, সম্পর্কের গল্পের পাশাপাশি ভুল বোঝাবুঝি, বিচার করার প্রবণতা ও তৃতীয় ব্যক্তির কারণে তৈরি জটিলতাগুলো গুরুত্ব পেয়েছে। ইরফানের সঙ্গে তার পর্দার রসায়ন দর্শকের ভালো লাগবে বলেও প্রত্যাশা করেন তিনি।

নাটকটিতে আরও অভিনয় করেছেন তামান্না জীম, দীপা খন্দকারসহ অনেকে। লেজার ভিশন প্রযোজিত নাটকটি আগামী মাসের মাঝামাঝি বৈশাখী টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা