× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের ‘গোলাম মামুন’ হচ্ছেন অপূর্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১০:৩১ এএম

জিয়াউল ফারুক অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব

বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ অভিনয়জীবনে রোমান্টিক চরিত্রে দর্শকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি সময়ের সঙ্গে নিজেকে ভেঙেছেন নানা ধরনের চরিত্রে। টেলিভিশনের পাশাপাশি অনলাইনভিত্তিক বিনোদন মাধ্যমেও নিজের অভিনয়ের পরিধি বাড়িয়েছেন তিনি।

বিশেষ করে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। এবার তার ভক্তদের জন্য এলো আরও এক প্রত্যাশিত খবরÑ ফিরছে ‘গোলাম মামুন’।

২০২৪ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন অপূর্ব। সিরিজটিতে তার চরিত্রের অ্যাকশন, আবেগ ও রহস্যঘেরা উপস্থিতি দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। এরপর থেকেই সিরিজটির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের মধ্যে অপেক্ষা ছিল। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

জানা গেছে, অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন ২’-এর শুটিং আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে শুরু হতে পারে। তবে এখনও নির্মাণ সংশ্লিষ্টরা বিস্তারিত তথ্য, গল্প কিংবা অভিনয়শিল্পীদের পূর্ণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে নতুন কিস্তিতে গোলাম মামুনকে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবেÑ তা নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়ছে।

এদিকে অপূর্বর সাম্প্রতিক কাজও বেশ আলোচিত। শুধু ওয়েব সিরিজেই নয়, চলতি বছর নাটকেও ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা