× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে ‘শিকার’-এর শুটিং শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১২:৪৯ পিএম

অপু বিশ্বাস ও মর্তুজা পলাশ। ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস ও মর্তুজা পলাশ। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে এবার দেখা যাবে একেবারে নতুন এক জুটিতে। ছোটপর্দার পরিচিত মুখ মর্তুজা পলাশের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমায় একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই অভিনয়শিল্পী। এরই মধ্যে নেপালের মনোরম লোকেশনে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ফলে নতুন জুটির পাশাপাশি গল্প ও নির্মাণ নিয়েও দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

শুরুতে ‘শিকার’ নির্মিত হওয়ার কথা ছিল ওয়েবফিল্ম হিসেবে। তবে পরে পরিকল্পনায় পরিবর্তন এনে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। সেই অনুযায়ী বড় পরিসরে এগিয়ে চলছে কাজ। শুটিংয়ের শুরুতেই নেপালের লোকেশন বেছে নেওয়ায় সিনেমাটিতে ভিন্ন আবহ ও দৃশ্যায়নের প্রত্যাশাও তৈরি হয়েছে।

‘শিকার’-এ অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন মর্তুজা পলাশ। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার জন্য বড়পর্দায় এটি গুরুত্বপূর্ণ একটি কাজ। বিশেষ করে অপু বিশ্বাসের মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধার কারণে সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন দর্শকরা। অন্যদিকে দীর্ঘদিনের পরিচিত মুখ অপু বিশ্বাসও নতুন সহশিল্পীর সঙ্গে কেমন রসায়ন তৈরি করেন, সেটিও দেখার অপেক্ষায় থাকবেন তার ভক্তরা।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু। গল্প, অভিনয় ও নির্মাণÑ তিন দিকেই নতুনত্ব রাখার লক্ষ্যেই এগোচ্ছে শিকার। নেপালের শুটিং শেষে দেশের বিভিন্ন লোকেশনেও সিনেমাটির দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা