× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেঁসে গেছেন সাবিলা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৩:২০ পিএম

 সাবিলা নূর। ছবি:অভিনেত্রীর ফেসবুক থেকে।

সাবিলা নূর। ছবি:অভিনেত্রীর ফেসবুক থেকে।

একসময় ছোটপর্দায় নিয়মিত উপস্থিতি, এরপর ওটিটিতে ভিন্নধর্মী চরিত্র আর সবশেষে বড়পর্দায় অভিনয়Ñ প্রতিটি ধাপেই নিজেকে নতুন করে চেনানোর চেষ্টা করছেন সাবিলা নূর। অভিনয়জীবনের শুরুটা নাটক দিয়ে হলেও এখন আর কোনো একটি মাধ্যমে নিজেকে আটকে রাখতে চান না এই অভিনেত্রী। চরিত্র ও গল্পের বৈচিত্র্যই যেন তার সাম্প্রতিক কাজের মূল সুর। ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রা কিংবা ‘রকস্টার’-এর মীরাÑ দুটি সিনেমাতেই ভিন্ন অবয়বে হাজির হয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার আবারও ওটিটিতে ফিরছেন সাবিলা, তবে এবার গল্পের মেজাজে থাকছে হাস্যরসের ছোঁয়া।

সাবিলা 

আগামী ২০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই কনটেন্টে একেবারেই ভিন্ন মেজাজে দেখা যাবে সাবিলাকে। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফাইসা গেছি’ একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনার গল্প। কমেডির আবহে নির্মিত হলেও গল্পে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয়ও উঠে এসেছে। সাবিলার সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান।

নতুন কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিলা। তার ভাষায়, প্রতিটি কাজেই আগের চরিত্র থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করেন তিনি। ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’ তার জন্য একেবারেই আলাদা অভিজ্ঞতা। বিশেষ করে কমেডি ঘরানার গল্পে কাজ করার অভিজ্ঞতা উপভোগ করেছেন তিনি। দর্শকরাও নতুন কাজটি পছন্দ করবেন বলে প্রত্যাশা তার।

সাবিলা 

অভিনয়ের পথচলায় সাবিলার শিকড় নাটকে। সেই জায়গাটিকে এখনও নিজের মূল পরিচয়ের অংশ মনে করেন তিনি। নাটকের পর ওটিটিতে একাধিক কাজ করে দর্শকের ভালোবাসা পেয়েছেন, এরপর বড়পর্দায় পা রেখেও পেয়েছেন ইতিবাচক সাড়া। তবে তিন মাধ্যমে কাজের প্রস্তুতি যে এক নয়, সেটিও উপলব্ধি করেন অভিনেত্রী।

এদিকে শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন অ্যাকশনধর্মী সিনেমায় সাবিলার অভিনয়ের গুঞ্জনও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। তবে ছবির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানিয়েছেন, নতুন প্রকল্পে সাবিলাকে নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর গল্পের সঙ্গে মানানসই শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সাবিলা 

গুঞ্জন কিংবা আলোচনাÑ কোনোটিকেই খুব একটা গুরুত্ব দিতে চান না সাবিলা। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার কাছে একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা। সাম্প্রতিক কাজগুলোতে দর্শকের সাড়া তাকে আরও দায়িত্বশীল করেছে বলেও মনে করেন তিনি। প্রত্যাশা যত বাড়বে, পরিশ্রমও তত বাড়াতে হবেÑ এমন বিশ্বাস থেকেই নতুন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রা, ‘রকস্টার’-এর মীরা হয়ে বড়পর্দায় নিজের জায়গা তৈরি করার পর এবার ‘ফাইসা গেছি’-এর হাস্যরসাত্মক চরিত্রে নতুন এক সাবিলাকে দেখার অপেক্ষা। একই ছাঁচে আটকে না থেকে বারবার চরিত্র বদলে নিজেকে ভাঙার এই চেষ্টাই হয়তো অভিনেত্রী হিসেবে তার এগিয়ে চলার সবচেয়ে বড় পরিচয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা