× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শত মঞ্চায়নে ‘হাঁড়ি ফাটিবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:৩৩ পিএম

শত মঞ্চায়নে ‘হাঁড়ি ফাটিবে’

দীর্ঘ ১৬ বছরের নাট্যযাত্রায় গৌরবময় এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এথিক নাট্যদল। নাট্যকার উৎপল দত্তের কালজয়ী সৃষ্টি ‘হাঁড়ি ফাটিবে’ এবার পূর্ণ করতে যাচ্ছে শততম মঞ্চায়ন। এ উপলক্ষে আগামী ২২ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’।

বিশেষ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আবুল হায়াত। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এথিক নাট্যদলের সভাপতি রেজানুর রহমান।

২০১০ সালে অপু শহীদের নির্দেশনায় ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চে আনে এথিক নাট্যদল। দীর্ঘ পথচলায় দর্শকের ভালোবাসায় নাটকটি পেয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। পরে ২০২৪ সালে নাটকটিকে নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করা হয়। নতুন প্রযোজনাটির নির্দেশনার দায়িত্ব নেন মিন্টু সরদার। এবার তার নির্দেশনাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির শততম প্রদর্শনী।

শততম মঞ্চায়নে অভিনয় করবেনÑ হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান ও মিন্টু সরদার।

শুধু নাটক প্রদর্শন নয়, শততম মঞ্চায়ন ঘিরে থাকছে আরও নানা আয়োজন। ‘হাঁড়ি ফাটিবে’-এর সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত থাকা মঞ্চ ও নেপথ্যের ১০০ জন কলাকুশলীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। পাশাপাশি নাটকটির বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদেরও সম্মানিত করা হবে। দর্শকদের জন্যও রাখা হয়েছে বিশেষ সম্মাননার আয়োজন।

নাটকটির বর্তমান নির্দেশক মিন্টু সরদার গণমাধ্যমকে বলেন, ‘উৎপল দত্তের অনবদ্য সৃষ্টি ‘হাঁড়ি ফাটিবে’ সমাজের চিরকালীন দর্পণ। সময় বদলেছে, কিন্তু নাটকটির প্রাসঙ্গিকতা এতটুকুও কমেনি। সমাজের বিভিন্ন স্তরে যে নৈতিক অবক্ষয় আজও বিদ্যমান, নাটকটি তারই প্রতিচ্ছবি তুলে ধরে।’

তিনি আরও বলেন, ‘২০১০ সালে নাটকটির যাত্রা শুরু হয়েছিল। পরে দলীয় প্রয়োজনে নতুন আঙ্গিকে এটি নির্দেশনার দায়িত্ব আমার ওপর আসে। গল্পই এই নাটকের সবচেয়ে বড় শক্তি। ১৬ বছর ধরে একটি নাটককে দর্শকদের ভালোবাসায় বাঁচিয়ে রাখা আমাদের জন্য গর্বের বিষয়। শততম মঞ্চায়ন সেই দীর্ঘ পথচলার এক আনন্দঘন অর্জন।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা