ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর এবং প্রিয়াংকা চোপড়ার কোলাজ ছবি
ঝলমলে আলো, লাল গালিচা আর ক্যামেরার সামনে হাসিমুখÑ বলিউডের এই চেনা ছবির আড়ালেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা, মনোমালিন্য আর সম্পর্কের টানাপড়েন। কখনও একটি সিনেমার কাস্টিং, কখনও প্রেমের সম্পর্ক, আবার কখনও মতাদর্শ কিংবা একটি মন্তব্যÑ এসব কারণেই তৈরি হয়েছে বলিউডের বেশ কয়েকটি বহুল আলোচিত দ্বন্দ্ব। যদিও এসব ঘটনার অনেকটাই সংবাদমাধ্যমের প্রতিবেদন ও দীর্ঘদিনের গুঞ্জনের অংশ, তবু সেগুলো আজও বলিউডের ইতিহাসে আলোচনার বিষয়।
ঐশ্বরিয়া রাই-রানী মুখোপাধ্যায়
২০০৩ সালে শাহরুখ খানের চলতে চলতে ছবি থেকে ঐশ্বরিয়া রাই বাদ পড়ার পর তার জায়গায় নেওয়া হয় রানী মুখোপাধ্যায়কে। এরপর থেকেই দুই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অভিষেক বচ্চনের সঙ্গে রানীর একাধিক ছবিতে অভিনয় এবং পরে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়েতে রানীর অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দেয়। তবে দুই অভিনেত্রী কখনও প্রকাশ্যে একে অপরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেননি।
দীপিকা পাড়ুকোন-ক্যাটরিনা কাইফ
রণবীর কাপুরকে ঘিরে এই দুই তারকার সম্পর্ক নিয়ে একসময় বলিউড ছিল সরব। দীপিকার সঙ্গে বিচ্ছেদের পর রণবীরের জীবনে ক্যাটরিনার আগমন তাদের সম্পর্কের সমীকরণ বদলে দেয়। বহু অনুষ্ঠানে দুই অভিনেত্রীর দূরত্ব নজরে এলেও সময়ের সঙ্গে সেই বরফ গলেছে। দীপিকা-রণবীর সিংহের বিবাহোত্তর সংবর্ধনায় ক্যাটরিনার উপস্থিতি সেই পরিবর্তনেরই ইঙ্গিত দেয়।
কারিনা কাপুর-বিপাশা বসু
অজনবি ছবির শুটিংয়ে পোশাক ও প্রসাধনী নিয়ে শুরু হওয়া মনোমালিন্য একসময় বড় বিতর্কে রূপ নেয়। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে কারিনার বিতর্কিত মন্তব্য নিয়েও আলোচনা হয়। এরপর দীর্ঘ সময় দুই অভিনেত্রীকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
কঙ্গনা রনৌত-তাপসী পন্নু
বলিউডের সবচেয়ে প্রকাশ্য দ্বন্দ্বগুলোর একটি কঙ্গনা ও তাপসীর। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারÑ প্রায় সব জায়গাতেই তাদের মতবিরোধ প্রকাশ পেয়েছে। কঙ্গনার বোন রঙ্গোলি চন্দেলের ‘সস্তা কপি’ মন্তব্যকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়। যদিও তাপসী বারবার ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকার কথা বলেছেন।
কঙ্গনা রনৌত-আলিয়া ভাট
একসময় আলিয়ার অভিনয়ের প্রশংসা করলেও পরে তাকেই ইন্ডাস্ট্রির ‘নেপোটিজম’ বিতর্কে টেনে আনেন কঙ্গনা। তার অভিযোগ ছিল, প্রভাবশালী বলয়ের সমর্থন পাওয়ায় আলিয়া ধারাবাহিকভাবে বড় সুযোগ পাচ্ছেন। এরপর থেকেই দুই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকে।
প্রিয়াংকা চোপড়া-কারিনা কাপুর
ক্যারিয়ারের শুরু থেকেই দুই অভিনেত্রীর মধ্যে ঠান্ডা লড়াই ছিল আলোচনার বিষয়। কফি উইথ কর্ণ-এ প্রিয়াংকার উচ্চারণ নিয়ে কারিনার কটাক্ষ এবং প্রিয়াংকার পাল্টা জবাব তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে মনে করা হয়।
জয়া বচ্চন-রেখা
অমিতাভ বচ্চনকে ঘিরে জয়া বচ্চন ও রেখার সম্পর্ক বলিউডের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। যদিও তারা কখনও প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কথা বলেননি, তবু তাদের ব্যক্তিগত দূরত্ব নিয়ে দীর্ঘদিন ধরে নানা গল্প প্রচলিত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ সেই পুরনো জল্পনায় কিছুটা হলেও ইতি টেনেছে।
কঙ্গনা রনৌত-স্বরা ভাস্কর
রাজনীতি, সমাজ ও চলচ্চিত্রÑ প্রায় প্রতিটি ইস্যুতেই কঙ্গনা ও স্বরা ভাস্করের অবস্থান ভিন্ন। সামাজিক মাধ্যমে তাদের পাল্টাপাল্টি মন্তব্য বহুবার শিরোনাম হয়েছে। মতাদর্শের এই সংঘাত এখনও বলিউডের সবচেয়ে আলোচিত বিরোধগুলোর একটি।