× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফার নিউইয়র্ক ডায়েরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:২১ পিএম

সাফার নিউইয়র্ক ডায়েরি

ভ্রমণ এখন আর শুধু নতুন শহর দেখা বা ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। ট্রাভেল ফ্যাশনও হয়ে উঠেছে ভ্রমণের অন্যতম আকর্ষণ। আরামদায়ক পোশাকের সঙ্গে ব্যক্তিত্বের ছাপ রেখে কীভাবে স্টাইলিশ থাকা যায়, তার দারুণ উদাহরণ দেখিয়েছেন অভিনেত্রী সাফা কবির। যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থানে তোলা তার ছবিগুলোতে ধরা পড়েছে তিন ধরনের ভিন্ন ফ্যাশন ভাবনাÑ ক্যাজুয়াল স্ট্রিট স্টাইল, সফট সামার এলিগ্যান্স এবং হাই-স্ট্রিট গ্ল্যামার।

সবচেয়ে নজর কেড়েছে ম্যানহাটনের বিখ্যাত সোহো (SoHo) এলাকায় তোলা একটি লুক। ফ্যাশনপ্রেমীদের কাছে সোহো পরিচিত এর ঐতিহাসিক কাস্ট-আয়রন ভবন, কোবলস্টোন রাস্তা এবং আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্টোরের জন্য। সেই আধুনিক নগর আবহের সঙ্গে মিল রেখেই সাফা বেছে নিয়েছেন পরিমিত অথচ গ্ল্যামারাস একটি হাই-স্ট্রিট স্টাইল।

তিনি পরেছেন স্যান্ডি গোল্ড রঙের স্যাটিন জাম্পস্যুট। পোশাকটির নেকলাইনে সূক্ষ্ম কালো লেইস ট্রিম এবং নুডল স্ট্র্যাপ পুরো লুকে এনেছে অভিজাত আবেদন। কোমরের ইলাস্টিক ফিটিং ও একই কাপড়ের ড্র-স্ট্রিং বেল্ট পোশাকটিকে দিয়েছে আরামদায়ক ও স্মার্ট সিলুয়েট। নিচের দিকে ইলাস্টিক কাফ থাকায় জাম্পস্যুটটিতে এসেছে আধুনিক জগার-স্টাইলের ফিনিশ, যা দীর্ঘ সময় হাঁটা বা শহর ঘোরার জন্যও বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ।

অ্যাকসেসরিজেও ছিল পরিমিত সৌন্দর্যের ছোঁয়া। কালো মিউল হিলস, ভারসাচের কালো সানগ্লাস, সোনালি হুপ দুল, লেয়ারড নেকচেইন এবং হাতে সোনালি ঘড়ি পুরো সাজকে করেছে আরও পরিশীলিত। আর স্লিক টপ-নট বান যোগ করেছে একটি আধুনিক, মিনিমালিস্ট ফিনিশ।

ফ্যাশনের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সাফা কবির। সম্প্রতি প্রচারিত ‘সংসার’, ‘ওয়ারিশ’, ‘কমেন্ট সেন্স’, ‘আমাদের পরিবার’, ‘ফিরে আসার গল্প’, ‘অবাক ভালোবাসা’, ‘ডার্লিং হারবার’, ‘চেক মেট’, ‘আর কিছুক্ষণ’, ‘পথে পথে ভালোবাসা’, ‘মনে রেখো নূরী’ এবং ‘জ্যোতিষীর বিয়ে’ নাটকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে অভিনয়জীবনে থাকা এই অভিনেত্রী মনে করেন, বর্তমান সময়টিই তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এখন তিনি সংখ্যার চেয়ে গল্প ও চরিত্রের গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর পর্দার বাইরেও তার আত্মবিশ্বাসী ট্রাভেল স্টাইল জানিয়ে দিচ্ছেÑ ফ্যাশন শুধু পোশাকে নয়, বরং নিজেকে উপস্থাপনের একটি শিল্প।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা