× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না ফেরার দেশে বাউলশিল্পী পেহেলি ভৈরবী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৯:১০ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৯:২৮ পিএম

বাউলশিল্পী পেহেলি ভৈরবী। ফাইল ছবি

বাউলশিল্পী পেহেলি ভৈরবী। ফাইল ছবি

স্বপ্ন ছিল নিজেকে গানের মাধ্যমে প্রতিষ্ঠিত করার। কিন্তু একটি দুর্ঘটনা নিমিষেই শেষ করে দিল সেই স্বপ্ন। 

ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে দুই বাসের সংঘর্ষে প্রাণ হারান বাউলশিল্পী পেহেলি ভৈরবী।

অথচ আগেরদিন রাতেই সিলেটের বিশ্বনাথ উপজেলার সিলেটের শাওলসার মাজারে গানের আসরে গান গেয়েছিলেন এই বাউলশিল্পী। তার গানে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত শ্রোতারা। কেউ কেউ সেই গানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। তবে রাত পেরিয়ে সকাল হতেই আসে তার মৃত্যুর খবর। এ সড়ক দুর্ঘটনায় পেহেলি ভৈরবীসহ ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে পেহেলি ভৈরবীর বাবা ভৈরবের চন্ডিবের এলাকার মো.বাবুল মিয়াও রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সকালে সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি রাস্তার পাশে নিচু ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের সাতজন যাত্রী মারা যান এবং অনেকে আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশুসহ দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার এসআই জসিম মিয়া। 

তিনি বলেন, দুর্ঘটনার সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে তদারকি চলছে। পেহেলি বেগমের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। 

নিহত পেহেলি ভৈরবীর মা রোজিনা বেগম বলেন, “আমার মেয়ে পেহেলি শুক্রবার তার বাবাকে সঙ্গে নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার শাওলসার মাজারে প্রোগ্রামে যায়। প্রোগ্রাম শেষে সকালে ভৈরবে ফেরার পথে কাশিকাপন এলাকায় দুই বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

পেহেলি ভৈরবীর খালু মাসুম মিয়া বলেন, পেহেলি ভৈরবীর গানের অনেক সখ থেকে বাউল শিল্পী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ইতোমধ্যে অনেক গানও করেছেন পেহেলি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা