× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মৌসুমী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৫:৪৯ পিএম

অভিনেত্রী মৌসুমী মৌ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী মৌ। ছবি: সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি অনুষ্ঠানের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

উপস্থাপিকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মৌসুমী মৌ জানান, বড় ধরনের ঝুঁকি না থাকলেও মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে এখনও সময় লাগবে বলেও জানান তিনি।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। শো শেষ করে ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি গাড়ির বাম (বাঁ) পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুক, পা ও হাতে আঘাত পাই। তবে আল্লাহর রহমতে বড় কোনও ক্ষতি হয়নি।”

মৌসুমী মৌ জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

তিনি লেখেন, “যদি পিকআপটি মুমিনকে ধাক্কা দিত, তাহলে হয়তো সে ছিটকে যেত। আর যদি আমার গাড়ির দরজার দিকে আঘাত লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না।”

পিকআপ চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী। তার দাবি, চালক বেপরোয়া ছিলেন এবং গাড়ির ব্রেকও ঠিকভাবে কাজ করছিল না। এমনকি চালকের আচরণ দেখে তার মনে হয়েছে, তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না।

পরে পিকআপটির মালিক এসে জানান, ওই ব্যক্তির সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা