× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা হয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১২:২৬ পিএম

জয়া আহসান

জয়া আহসান

পশ্চিমবঙ্গ ও আসামসহ ভারতের কয়েকটি শহরে সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। এটি জয়া অভিনীত আগের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর পরবর্তী অধ্যায়। বিয়ে, সম্পর্ক ও বিচ্ছেদের জটিল আবেগের গল্পে নির্মিত সিনেমাটিতে আবারও মেঘনা চরিত্রে দেখা গেছে জয়া আহসানকে।

প্রথম সিনেমায় শুভ্রা ও মেঘনার গল্প যেখানে শেষ হয়েছিল, নতুন সিনেমার গল্প সেখান থেকেই শুরু হয়েছে। মুক্তির পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জয়া নিজেই। তার ভাষায়, প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহেই এখনও হাউসফুল শো চলছে। সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পাচ্ছে সিনেমাটি।

একই চরিত্রে আবারও অভিনয় করাকে চাপ হিসেবে দেখছেন না জয়া। বরং দীর্ঘদিন পর প্রিয় কোনো চরিত্রে ফিরে আসার সুযোগকে আনন্দের বলে মনে করেন তিনি। তার মতে, একটি চরিত্রের গল্প শেষ হলে সাধারণত তাকে বিদায় জানাতে হয়; সেখানে আবার সেই চরিত্রে ফেরার সুযোগ একজন অভিনেত্রীর জন্য বিশেষ আনন্দের।

‘অর্ধাঙ্গিনী’ শব্দটি নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন জয়া। নারী-পুরুষের বিভাজনের চেয়ে মানুষে মানুষে সম্পর্ক ও আত্মিক সংযোগকে বেশি গুরুত্ব দেন তিনি। তবে গল্পের প্রয়োজনেই সিনেমার নাম ও প্রেক্ষাপটে ‘অর্ধাঙ্গিনী’ শব্দটি এসেছে বলে জানান।

সিনেমায় মেঘনার মাতৃত্বের যাত্রাও গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে জয়া বলেন, মাতৃত্ব একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের বাস্তবতা, অনুভূতি ও ভবিষ্যৎ বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।

পরিচালক কৌশিক গাঙ্গুলীর সঙ্গে কাজের অভিজ্ঞতাকেও সমৃদ্ধ বলে উল্লেখ করেছেন জয়া। তার মতে, চরিত্র নিয়ে পরিচালকের গভীর ভাবনা অভিনেতাদেরও নতুনভাবে কাজ করার সুযোগ তৈরি করে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা