× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রয়াণ দিবস

রবীন্দ্র স্মরণে নানা আয়োজন

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১২:২২ পিএম

 রবীন্দ্র স্মরণে নানা আয়োজন

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির আকাশে রবীন্দ্রনাথ ঠাকুর এক অনন্য নক্ষত্র। তার সৃষ্টির ব্যাপ্তি যেমন বিশাল, তেমনি সময়ের সীমানা পেরিয়ে আজও তার গান, কবিতা, গল্প ও নাটক ছুঁয়ে যায় মানুষের হৃদয়। তাই কবিগুরুর প্রয়াণ দিবস এলেই বাঙালির সংস্কৃতিচর্চায় তৈরি হয় অন্যরকম আবহ। আজ ৬ আগস্ট, ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষে মঞ্চ আয়োজন থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে নানা আয়োজন। রবীন্দ্রসৃষ্টির বিভিন্ন দিক নিয়ে সাজানো এসব অনুষ্ঠানে থাকছে গান, নৃত্য, নাটক, কবিতা ও চলচ্চিত্র। বিশেষ দিনের উল্লেখযোগ্য আয়োজনগুলো নিয়েই আজকের প্রতিবেদন।

দুরন্ত টেলিভিশনে ‘তাসের দেশ’

কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে থাকছে বিশেষ আয়োজন। দিনের শুরুতেই সকাল ৭টায় প্রচার হবে রবীন্দ্রনাথের গান ও নৃত্যনির্ভর বিখ্যাত নাটক ‘তাসের দেশ’। মঞ্চনাটকটি পরিবেশন করেছে শিশুদের সংগঠন ‘ফুলকি’। নির্দেশনায় ওয়ার্দা রিহাব এবং সংগীত আয়োজনে সোমা রায়। ছোটদের পরিবেশনায় রবীন্দ্রনাথের সৃষ্টির নতুন উপস্থাপনা দর্শকদের জন্য হতে পারে বিশেষ আকর্ষণ।

গানে গানে ‘মেঘের কোলে রোদ হেসেছে’

দুপুর ১২টায় দুরন্ত টেলিভিশনে প্রচার হবে ‘মেঘের কোলে রোদ হেসেছে’। রবীন্দ্রনাথের রচিত গান নিয়ে সাজানো এই আয়োজনে কণ্ঠ দেবেন আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান ও বিদ্যাস্তুতি সিংহ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এ কে কমল।

‘রবির কিরণ’-এ কবিতার নাট্যরূপ

বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ‘রবির কিরণ’। কবিগুরুর বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনা থাকছে এতে। ‘কল্পরেখা’-এর ছোট্ট বন্ধুরা পরিবেশন করেছে বিশেষ এই আয়োজন। এটিও পরিচালনা করেছেন এ কে কমল। রাত ১০টায় প্রচার হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। ‘মাধো’ নির্মাণ করেছেন সুমনা সিদ্দিকী এবং ‘ডাকঘর’ নির্মাণ করেছেন লুসি তৃপ্তি গোমেজ।

শিল্পকলায় ‘অস্তাচলে রবি’

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অস্তাচলে রবি’। আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আয়োজনটি। এতে থাকবে আলোচনা, সমবেত সংগীত, একক গান ও নৃত্য। রবীন্দ্রসংগীতের পাশাপাশি তার কবিতা ও সৃষ্টির নানা দিক তুলে ধরা হবে সাংস্কৃতিক পরিবেশনায়। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

চ্যানেল আইতে ‘শাস্তি’

রবীন্দ্র প্রয়াণদিবস উপলক্ষে চ্যানেল আইয়ের আয়োজনে থাকছে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘শাস্তি’। চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ, পূর্ণিমা, এটিএম শামসুজ্জামানসহ অনেকে। ২০০৪ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রচার হবে আজ বেলা ৩টা ৫ মিনিটে।

এ ছাড়া সকাল ৭টা ৫০ মিনিটে ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব, সকাল ৯টা ৪৫ মিনিটে জিল্লুর রহমানের ‘তৃতীয় মাত্রা’ এবং দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তারকাকথন’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা