× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আলো ছায়া’য় পার্থ-সাদনিমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:৫৩ পিএম

‘আলো ছায়া’য় পার্থ-সাদনিমা

ছোটপর্দায় নতুন জুটির প্রতি দর্শকের আগ্রহ সব সময়ই বেশি থাকে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছেন পার্থ শেখ ও সাদনিমা বিনতে নোমান। ‘আলো ছায়া’ নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সেলিম রেজা।

চিত্রনাট্য লিখেছেন নাজ নাজমা। গত ৩১ জুলাই এবং ১ ও ২ আগস্ট রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকারসহ অনেকে।

যদিও এক বছর আগে পার্থ ও সাদনিমা একটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন, সেটি এখনও মুক্তি পায়নি। ফলে আলো ছায়াই হতে যাচ্ছে দর্শকের সামনে তাদের প্রথম প্রচারিত নাটক। নাটকটি নিয়ে পার্থ শেখ বলেন, ‘অমর প্রেম’ নাটকের জন্য দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে। আলো ছায়ার গল্প খুবই সুন্দর। সেলিম রেজার সঙ্গে আগেও কাজ করেছি। তিনি অত্যন্ত যত্ন নিয়ে নির্মাণ করেন। সাদনিমাও খুব ভালো কাজ করছে। আশা করি, আমাদের নতুন জুটিকে দর্শক পছন্দ করবেন।

অভিনেত্রী সাদনিমা বলেন, সেলিম ভাইয়ের পরিচালনায় আগেও কাজ করেছি। আলো ছায়ার গল্প অন্যরকম। পার্থর সঙ্গে এটি দর্শকের সামনে আসা আমাদের প্রথম নাটক। নতুন এই জুটিকে দর্শক কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন সাদনিমা। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আলো ছায়া।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা