× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশো-তমার তৃতীয় ইনিংস

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:৫০ পিএম

 আফরান নিশো ও তমা মির্জা

আফরান নিশো ও তমা মির্জা

পর্দায় আফরান নিশো ও তমা মির্জার জুটি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে শুরু, এরপর ২০২৫ সালের ‘দাগি’Ñ দুই সিনেমায়ই তাদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে। এবার সেই আলোচিত জুটি ফিরছে তৃতীয়বার। তবে এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ছোটপর্দা ও ওয়েব কনটেন্টের পরিচিত নির্মাতা ভিকি জাহেদ। তার হাত ধরেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে দেখা যাবে নিশো-তমার নতুন সিনেমা।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, নাম ঠিক না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন ভিকি জাহেদ। নিজের স্বতন্ত্র নির্মাণশৈলীতে নতুন ধরনের একটি গল্প দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তার। সিনেমাটির শুটিং দ্রুতই শুরু হওয়ার কথা। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তিনটি সিনেমার প্রযোজনার সঙ্গেই কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে আলফা আইয়ের নাম। 

নিশো-তমার জুটি প্রথমবার দর্শকের সামনে আসে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায়। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি ছিল আফরান নিশোর বড়পর্দায় অভিষেক। ছোটপর্দায় দীর্ঘদিনের জনপ্রিয়তার পর চলচ্চিত্রে প্রথমবার পা রেখেই আলোচনায় আসেন এই অভিনেতা। সুড়ঙ্গে নিশোর অভিনয়ের পাশাপাশি তমা মির্জার সঙ্গে তার রসায়নও দর্শকের নজরকাড়ে। সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকের ভালোবাসা পায়। 

এরপর প্রায় দুই বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফেরেন তারা। শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ ছিল নিশো-তমা জুটির দ্বিতীয় সিনেমা। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটিতে নিশোকে দেখা যায় ভিন্ন লুক ও চরিত্রে। গল্পে ছিল মুক্তি, প্রায়শ্চিত্ত, সম্পর্ক ও পরিণতির মতো বিষয়। সিনেমাটির প্রথম গান ‘একটুখানি মন’-এও তাদের রোমান্টিক রসায়ন দর্শকের নজরকাড়ে। 

অন্যদিকে সুড়ঙ্গ ও দাগির সাফল্যের পর বড়পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন নিশো। ২০২৬ সালে তাকে দেখা গেছে ‘দম’ সিনেমায়ও। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি রোজার ঈদে মুক্তির পর ওটিটিতেও আসে। 

তমা মির্জাও চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেছেন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সুড়ঙ্গ ও দাগির পর নিশোর সঙ্গে তার জুটি দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে। ফলে তৃতীয়বার তাদের একসঙ্গে ফেরার খবর স্বাভাবিকভাবেই তৈরি করেছে নতুন কৌতূহল।

এবার সেই জুটির সঙ্গে যোগ হচ্ছে ভিকি জাহেদের নির্মাণ। নাটক ও ওয়েব কনটেন্টে নিজস্ব গল্প বলার ধরন তৈরি করা এই নির্মাতার সিনেমায় অভিষেক ঘিরেও রয়েছে বাড়তি প্রত্যাশা। গল্প, নির্মাণ আর নিশো তমার রসায়নÑ তিনের সমন্বয়ে নতুন সিনেমাটি কতটা চমক দেখায়, সেটিই এখন দেখার অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণা ও শুটিং শুরুর পরই সিনেমাটির গল্প, চরিত্র ও অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা