× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রেন টিউমারের চিকিৎসা চলমান, দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৫:৫৩ পিএম

ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরছেন একসময়কার জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। রোববার বাংলাদেশ সময় গভীর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ও জামাতাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। জানা গেছে, আজ সোমবার বিকেলে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় ধরে কেমোথেরাপি ও ওরাল থেরাপির বিভিন্ন ধাপ সম্পন্ন করেছেন তিনি।

গণমাধ্যম সুত্রে জানা গেছে, দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইলিয়াস কাঞ্চন। তৃতীয় ধাপের চিকিৎসা শেষ হওয়ায় আপাতত কয়েক মাস পরিবারের সঙ্গে দেশে সময় কাটাতে চান তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আবারও যুক্তরাজ্যে ফিরে পরবর্তী চিকিৎসা শুরু করবেন। ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হলেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অস্ত্রোপচারের পর ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, যা চিকিৎসকদের কাছে ইতিবাচক দিক। তবে এখনো তাঁর কথা বলতে কিছুটা জড়তা রয়েছে এবং দীর্ঘ সময় কথা বলতে কষ্ট হয়।

দীর্ঘ চিকিৎসার পর প্রিয় অভিনেতার দেশে ফেরা তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ও আবেগের জন্ম দিয়েছে। এখন সবাই তাঁর সুস্থতা কামনা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা