× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্মুক্ত মঞ্চে বিপ্লবের সুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১২:৩৭ পিএম

উন্মুক্ত মঞ্চে বিপ্লবের সুর

বিপ্লবের উত্তাপ আর সংগীতের মূর্ছনা-দুইয়ে মিলে রাজপথের দিনগুলোকে সুরের ক্যানভাসে সাজাতে প্রস্তুত রাজধানী। গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ উদযাপনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ প্রাঙ্গণে বসছে বিশাল ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।

আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া উন্মুক্ত এই সংগীত সন্ধ্যার মূল উদ্যোগ নিয়েছে ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’। রাজপথের সেই লড়াই, তারুণ্যের উদ্দীপনা আর নতুন দিনের প্রত্যাশাকে গানে গানে ধারণ করতেই সাজানো হয়েছে এই জমকালো আয়োজন। কোনো টিকিট কিংবা নিবন্ধন ছাড়াই যেকোনো শ্রোতা-দর্শক যোগ দিতে পারবেন এই উৎসবে।

সেদিনের রাজপথ কাঁপানো গানগুলো আবার প্রতিধ্বনিত হবে দেশসেরা ব্যান্ড ও শিল্পীদের কণ্ঠে। কনসার্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে আসছে কিংবদন্তি ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন ও আর্ক। রক আর মেলোডির এই মিশেলে আরও থাকছে মেটাল ও পপ লিজেন্ড আসিফ আকবর, তরুণদের তুঙ্গস্পর্শী প্রিয় অ্যাভয়েড রাফা, সেজান এবং সময়ের জনপ্রিয় ব্যান্ড কুঁড়েঘর।

শুধু তাই নয়, সংগীতে প্রতিবাদের ভিন্নমাত্রা যোগ করতে মঞ্চ শেয়ার করবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান ও কাজি আহনাফ তাহমীদসহ দেশের আরও একঝাঁক প্রতিভাবান শিল্পী।

বিপ্লব কেবল ইতিহাসের পাতায় বন্দি নয়, তা মিশে আছে সুরে ও মানুষের হৃদয়ে। সংসদ ভবনের মনোরম আবহে উন্মুক্ত আকাশের নিচে মানিক মিয়া অ্যাভিনিউ তরুণদের কোলাহলে রূপ নেবে সুর ও প্রতিবাদের এক মহাউৎসবেÑ এমনটাই প্রত্যাশা আয়োজকদের। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা