× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পর্দায় তানজিন তিশা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১২:৩৪ পিএম

 তানজিন তিশা।ছবি: ফেসবুক থেকে।

তানজিন তিশা।ছবি: ফেসবুক থেকে।

মডেলিং দিয়ে শুরু, এরপর ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া তানজিন তিশার ক্যারিয়ার যেন ধাপে ধাপে এগিয়ে চলার গল্প। বিজ্ঞাপনের ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে যাত্রার শুরু, তা এখন পৌঁছেছে বড়পর্দার দুয়ারে। নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তাকে। প্রথম সিনেমা ঘিরে তাই তিশার ক্যারিয়ারে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি ‘শাড়িকাণ্ড’ নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। সব মিলিয়ে কাজ ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গেই আলোচনায় রয়েছেন তিনি।

তিশা, ছবি: ফেসবুক থেকে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা তানজিন তিশা খুব দ্রুতই অভিনয়ে নিজের জায়গা তৈরি করেন। টেলিভিশন নাটকে একের পর এক চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের পরিধিও বাড়িয়েছেন। তবে ক্যারিয়ারের শুরুতে যেমন নিয়মিত কাজ করাই ছিল মূল লক্ষ্য, এখন সেই জায়গায় এসেছে পরিবর্তন। কাজের সংখ্যা নয়, কাজের মানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ বাছাইয়ের নীতি জানিয়ে অভিনেত্রী জানান, এখন আর কেবল ব্যস্ত থাকার জন্য কাজ করেন না তিনি। গল্প, চরিত্র এবং পরিচালকÑ এই তিন বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। পছন্দসই গল্প বা চরিত্র না পেলে কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতেও দ্বিধা নেই তার।

তিশা, ছবি: ফেসবুক থেকে।

তিশার ভাষায়, নিয়মিত নাটকের কাজ নিয়ে ব্যস্ততা থাকলেও এখন কাজের ক্ষেত্রে নিজের পছন্দকে গুরুত্ব দিচ্ছেন তিনি। একটি ভালো গল্পের পাশাপাশি চরিত্রটি কতটা শক্তিশালী এবং নির্মাতা কেÑ এসব বিষয়ও বিবেচনায় রাখেন। ফলে পর্দায় তাকে আগের চেয়ে বেছে বেছে কাজ করতে দেখা যাচ্ছে।

সময় গড়ানোর সঙ্গে অভিনয়ে নিজের পরিবর্তনও অনুভব করছেন তানজিন তিশা। দর্শকের একটি অংশের মতে, আগের তুলনায় এখন অনেক বেশি পরিণত অভিনয়শিল্পী তিনি। এই মূল্যায়নের সঙ্গে একমত অভিনেত্রীও। তার মতে, অভিনয় নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস। প্রতিটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে সময় দিচ্ছেন। দর্শকের ভালোবাসা তার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

তিশা, ছবি: ফেসবুক থেকে।

এদিকে বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় থাকা তিশার উচ্ছ্বাসের কেন্দ্রে রয়েছে ‘সোলজার’। শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখছেন তিনি। প্রথম সিনেমা নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা কাজ করছে অভিনেত্রীর মধ্যে। নিজের সর্বোচ্চটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। সিনেমাটির কিছু কাজ এখনও বাকি রয়েছে, যা শিগগিরই শেষ করার কথা জানিয়েছেন তিশা।

তবে বড়পর্দায় অভিষেক হলেও নাটককে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই তার। নাটক, সিনেমা কিংবা ওটিটিÑ কোনো একটি মাধ্যমকে আলাদাভাবে প্রাধান্য দিতে চান না তিশা। বরং ভালো গল্প ও শক্তিশালী চরিত্রই তার কাছে মুখ্য। যে মাধ্যমে এমন চরিত্রের দেখা মিলবে, সেখানেই কাজ করতে আগ্রহী এই অভিনেত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা